Dhaka ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের মির্জাপুরে অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ তিনজনক আটক দুর্নীতি-ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ: টিআইবি বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী দেবিদ্বারে রাস্তার মাঝে বাস পার্কিং: ৩ পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা মাগুরা শ্রীপুরের সব্দালপুর গ্রামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতাপগঞ্জ স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও অপহরণের চেষ্টা: মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে অবহিতকরন সভা নাচোলে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিক ও বিএমটি শাখার পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার: সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক
‎রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গরু–ছাগলসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার স্বীকৃতিস্বরূপ সাহসিকতার পুরস্কার পেয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা। ‎
‎বুধবার (২৪ জুন ২৬) দুপুর ১২ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষে তার হাতে এই পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

‎ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ২৬ মে গোপন তথ্যের ভিত্তিতে ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রত্যক্ষ নির্দেশনায় গাবতলী পশুরহাট এলাকায় একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা। তিনি সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে গরু–ছাগল বোঝাই ছিনতাইকৃত ট্রাকটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। একইসঙ্গে তিনি এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। মুন্সিগঞ্জ শ্রীনগর থানার মামলা নং-৪২(৫)২৬ এবং দারুসসালাম থানার জিডি নং ১৭৯৮ তারিখ-২৬/০৫/২০২৬ইং।

‎তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসী ভূমিকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফার হাতে সাহসিকতার এই স্মারক তুলে দেয়া হয়

আরও পড়ুনঃ  আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের

পশুসহ ছিনতাইকৃত ট্রাক উদ্ধার: সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর গোলাম মোস্তফা

আপডেটের সময়: ১১:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক
‎রাজধানীর গাবতলী পশুরহাট এলাকায় গরু–ছাগলসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনার স্বীকৃতিস্বরূপ সাহসিকতার পুরস্কার পেয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা। ‎
‎বুধবার (২৪ জুন ২৬) দুপুর ১২ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পক্ষে তার হাতে এই পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

‎ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত ২৬ মে গোপন তথ্যের ভিত্তিতে ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেনের প্রত্যক্ষ নির্দেশনায় গাবতলী পশুরহাট এলাকায় একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফা। তিনি সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে গরু–ছাগল বোঝাই ছিনতাইকৃত ট্রাকটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করেন। একইসঙ্গে তিনি এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। মুন্সিগঞ্জ শ্রীনগর থানার মামলা নং-৪২(৫)২৬ এবং দারুসসালাম থানার জিডি নং ১৭৯৮ তারিখ-২৬/০৫/২০২৬ইং।

‎তার এই কৃতিত্বপূর্ণ ও সাহসী ভূমিকার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার আনুষ্ঠানিকভাবে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম মোস্তফার হাতে সাহসিকতার এই স্মারক তুলে দেয়া হয়

আরও পড়ুনঃ  কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক