Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ফ্যামিলি কার্ড বিতরণে আটোয়ারীতে প্রেস কনফারেন্স ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর; যুবকের ২ মাসের কারাদণ্ড মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা চট্টগ্রাম সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ টন ইলিশ জব্দ কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে  ডিসি আবু সাঈদের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত এনসিটি: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অনশন

পলাশবাড়ীতে গুদামের তালা ভেঙে ৮০ মণ পাট চুরির অভিযোগ

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে একটি পাটের গুদামের তালা ভেঙে প্রায় ৮০ মণ শুকনো বান্ডিলকৃত পাট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুদাম মালিক আলহাজ্ব মো. আফসার আলী সরকার পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর মৌজায় মোহাম্মদিয়া জামে মসজিদ সংলগ্ন বিশ্বরোডের পশ্চিম পাশে ‘নাফি ট্রেডার্স’ নামে ওই পাট ক্রয়-বিক্রয়ের গুদামটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন ব্যবসায়ী আলহাজ্ব মো. আফসার আলী সরকার (৫৫)। গুদামটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন কেয়ারটেকার শ্রী প্রবাল চন্দ্র সাহা। তিনি প্রায় দুই বছর ধরে গুদামটির দেখাশোনা করে আসছেন। অভিযোগে বলা হয়, প্রতিদিনের মতো গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে আফসার আলী সরকার গুদামে তালা লাগিয়ে চাবি কেয়ারটেকারের কাছে দিয়ে নিজ বাড়িতে চলে যান। পরে কেয়ারটেকারও নিজ বাড়িতে চলে যান। পরদিন ১১ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে কেয়ারটেকার গুদামে এসে দেখতে পান, গুদামের দরজায় তালা নেই এবং বৈদ্যুতিক লাইট ভাঙা অবস্থায় রয়েছে। গুদামের ভেতরে থাকা প্রায় ৮০ মণ শুকনো বান্ডিলকৃত পাটও পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু

বিষয়টি তিনি মোবাইল ফোনে গুদাম মালিককে জানালে আফসার আলী সরকার পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে পারেন। তাঁর অভিযোগ, ১০ অক্টোবর রাত ১০টা থেকে ১১ অক্টোবর সকাল ৮টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা রাতের অন্ধকারে গুদামের তালা ভেঙে অপরিচিত একটি ট্রাকে করে প্রায় ৮০ মণ পাট চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মো. ফিরোজ কবির, মো. রনজু সরকার ও মো. কমল মিয়াসহ স্থানীয় আরও কয়েকজন বিষয়টি জানেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চুরি যাওয়া পাটের সন্ধান অব্যাহত রয়েছে বলেও জানান গুদাম মালিক। আলহাজ্ব মো. আফসার আলী সরকার বলেন, চুরি যাওয়া মালামালের খোঁজাখুঁজির কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। পলাশবাড়ী থানায় দেওয়া লিখিত অভিযোগে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন গুদাম মালিক।

আরও পড়ুনঃ  কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি

পলাশবাড়ীতে গুদামের তালা ভেঙে ৮০ মণ পাট চুরির অভিযোগ

আপডেটের সময়: ০৯:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে একটি পাটের গুদামের তালা ভেঙে প্রায় ৮০ মণ শুকনো বান্ডিলকৃত পাট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুদাম মালিক আলহাজ্ব মো. আফসার আলী সরকার পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার গৃধারীপুর মৌজায় মোহাম্মদিয়া জামে মসজিদ সংলগ্ন বিশ্বরোডের পশ্চিম পাশে ‘নাফি ট্রেডার্স’ নামে ওই পাট ক্রয়-বিক্রয়ের গুদামটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন ব্যবসায়ী আলহাজ্ব মো. আফসার আলী সরকার (৫৫)। গুদামটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন কেয়ারটেকার শ্রী প্রবাল চন্দ্র সাহা। তিনি প্রায় দুই বছর ধরে গুদামটির দেখাশোনা করে আসছেন। অভিযোগে বলা হয়, প্রতিদিনের মতো গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে আফসার আলী সরকার গুদামে তালা লাগিয়ে চাবি কেয়ারটেকারের কাছে দিয়ে নিজ বাড়িতে চলে যান। পরে কেয়ারটেকারও নিজ বাড়িতে চলে যান। পরদিন ১১ অক্টোবর সকাল আনুমানিক ৮টার দিকে কেয়ারটেকার গুদামে এসে দেখতে পান, গুদামের দরজায় তালা নেই এবং বৈদ্যুতিক লাইট ভাঙা অবস্থায় রয়েছে। গুদামের ভেতরে থাকা প্রায় ৮০ মণ শুকনো বান্ডিলকৃত পাটও পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে এলপিজির বাজারে কঠোর নজরদারি, চলবে ভ্রাম্যমাণ আদালত: ডিসি জাহিদ