Dhaka ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শরীয়তপুরে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মানিকগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা পত্নীতলায় কৃষি ঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় এএসপি পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার আগুন-ককটেল ঠেকাতে পুলিশ সুপারদের আইজিপির কড়া নির্দেশনা পুলিশকে এমন জায়গায় দাঁড় করানো হবে, যাতে পুলিশ কখনো মানুষকে মারবে না: ডিআইজি আশরাফ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যদের উদ্বেগ আইনশৃঙ্খলা পরিস্থিতির চেয়ে সংবিধান সংশোধনে বেশি তৎপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: নাহিদ ইসলাম কুড়িগ্রামের উলিপুর আরইএমপি প্রকল্পে লটারির মাধ্যমে ১০ নারী শ্রমিক নির্বাচন সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায়, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

পত্নীতলায় কৃষি ঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় কৃষকদের মাঝে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে ‘কৃষি ঋণ মেলা-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় পত্নীলতা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, পত্নীতলা, নওগাঁর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পত্নীতলা উপজেলার ১৪টি ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। বক্তারা কৃষকদের জন্য কৃষিঋণের সুযোগ-সুবিধা, ঋণ গ্রহণের নিয়মাবলি, ঋণ বিতরণ প্রক্রিয়া, পরিশোধের পদ্ধতি এবং কৃষি খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। প্রকৃত কৃষকদের সহজ শর্তে ও স্বল্প সময়ে কৃষিঋণ প্রদানের পাশাপাশি ঋণ গ্রহণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

আরও পড়ুনঃ  বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ বিভিন্ন স্থানে বিএনপি-যুবদল, ছাত্রদল , শ্রমিকদল তাঁতীদল ও কৃষকদলের অবস্থান

তারা আরও বলেন, কৃষকরা যেন মধ্যস্বত্বভোগী বা কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে সরাসরি ব্যাংক থেকে কৃষিঋণ গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হতে হবে। পাশাপাশি কৃষিঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন ও কৃষকের আর্থিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আরও পড়ুনঃ  ভাইরাল হওয়ার নেশায় নীতি-নৈতিকতা বিসর্জন: পতেঙ্গায় মানসিক ভারসাম্যহীন নারী নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ

সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষিঋণ প্রাপ্তির প্রতিবন্ধকতা এবং কৃষি খাতের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কৃষি ঋণ মেলা-২০২৬-এর মাধ্যমে কৃষকদের মধ্যে ঋণ গ্রহণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃষি উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

শরীয়তপুরে বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পত্নীতলায় কৃষি ঋণ মেলা-২০২৬ অনুষ্ঠিত

আপডেটের সময়: ০২:৩৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় কৃষকদের মাঝে সহজ শর্তে কৃষিঋণ বিতরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে ‘কৃষি ঋণ মেলা-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় পত্নীলতা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, পত্নীতলা, নওগাঁর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পত্নীতলা উপজেলার ১৪টি ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। বক্তারা কৃষকদের জন্য কৃষিঋণের সুযোগ-সুবিধা, ঋণ গ্রহণের নিয়মাবলি, ঋণ বিতরণ প্রক্রিয়া, পরিশোধের পদ্ধতি এবং কৃষি খাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন

বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের আর্থিক সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। প্রকৃত কৃষকদের সহজ শর্তে ও স্বল্প সময়ে কৃষিঋণ প্রদানের পাশাপাশি ঋণ গ্রহণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

আরও পড়ুনঃ  বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ বিভিন্ন স্থানে বিএনপি-যুবদল, ছাত্রদল , শ্রমিকদল তাঁতীদল ও কৃষকদলের অবস্থান

তারা আরও বলেন, কৃষকরা যেন মধ্যস্বত্বভোগী বা কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে সরাসরি ব্যাংক থেকে কৃষিঋণ গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তরিক হতে হবে। পাশাপাশি কৃষিঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন ও কৃষকের আর্থিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আরও পড়ুনঃ  ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের দুই মাস, লক্ষ্মীপুরে তিন বছরের বেশি কর্মরতদের বদলির দাবি