
ইয়ামিন হোসাইন, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের পূর্ব চর কৈজুরী নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নিয়ম উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই জাতীয় পতাকা নামিয়ে বিদ্যালয় ত্যাগ করার অভিযোগ উঠেছে শিক্ষক-শিক্ষিকাদের বিরুদ্ধে।
সরা জমিনে দেখা যায়, আজ বুধবার (১৩ ইমে) বিকাল ২টা ৫৫ মিনিটে বিদ্যালয়টির সকল শিক্ষক-শিক্ষিকা জাতীয় পতাকা নামিয়ে বিদ্যালয় ত্যাগ করেন। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এভাবে বিদ্যালয় ত্যাগ করাকে সরকারি নির্দেশনার পরিপন্থী নয় বলে অভিযোগ করছেন সচেতন অভিভাবক ও এলাকাবাসী। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৫ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন এবং শিক্ষার্থী সংখ্যা ১০২ জন। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ মুঠোফোনে জানান “আজকে আমাদের এই কাজটি করা মোটেও ঠিক হয়নি। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মমিনুল হক মুঠোফোনে জানান, “আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিভাবকরা বলছেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনের প্রথম ধাপ অথচ এখানেই অনিয়ম। শিক্ষকরা যদি এভাবে স্কুল ফাকি চলে যায় তাহলে শিক্ষার্থীরা কি শিখবে। আমরা গ্রামের মানুষ এসব শিক্ষকদের ভরসা করে ছেলে মেয়েকে স্কুলে দিয়েছি একটু ভালো পড়াশোনা করানোর জন্য কিন্তু সেরূপ কোনো আশা দেখছি না। তারা আরও বলেন এখানে শিক্ষকদের এমন দায়িত্বহীন আচরণ শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদকের নাম 



















