Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটোর লালপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঠাকুরগাঁও জেলার ছাত্রলীগের সাবেক নেতা উসমান আটোয়ারীতে গ্রেফতার ভাঙ্গুড়ায় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের গণসংযোগ পুলিশ কনস্টেবলসহ মাদক সেবনের আসর ডিমলা কলেজ মোড়ে চাঞ্চল্য এলাকাবাসীর তীব্র ক্ষোভ নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১ জন দাগনভূঞা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জনমত যাচাই শেষে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হবে: ফারুক ঢাকার উত্তরে বিএনপির নগরপিতা হচ্ছেন কে? বাংলাদেশিদের ভাত খাওয়া কমছে বাড়ছে মাছ-মাংস-ফল

নাটোর লালপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫৫ সময় দেখুন

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষ থেকে আতিক আলী (৩১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আতিক আলীর বাবা পরিবারের অন্য সদস্যদের নিয়ে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যান। আতিককে সাথে যাওয়ার জন্য বলা হলেও তিনি তা এড়িয়ে গিয়ে বাড়িতে একাই থেকে যান। বিকেল আনুমানিক ৪টার দিকে তার মা বাড়ি ফিরে শয়নকক্ষের দরজা খুলে ঘরের আড়ার সঙ্গে তাকে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এসে আতিককে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  বেলকুচি কারিগরি ইনস্টিটিউটে মাদকসেবীদের দৌরাত্ম্য

পারিবারিক সূত্র জানায়, প্রায় নয় মাস আগে আতিকের স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে চার মাস আগে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। এ নিয়ে তিনি মানসিক কষ্টে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যেকোনো সময় আতিক আলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। লালপুর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ন্যায় নীলফামারীতে বৃক্ষ রোপন
Tag :
জনপ্রিয় পোস্ট

নাটোর লালপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর লালপুরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ১১:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষ থেকে আতিক আলী (৩১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আতিক আলীর বাবা পরিবারের অন্য সদস্যদের নিয়ে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে যান। আতিককে সাথে যাওয়ার জন্য বলা হলেও তিনি তা এড়িয়ে গিয়ে বাড়িতে একাই থেকে যান। বিকেল আনুমানিক ৪টার দিকে তার মা বাড়ি ফিরে শয়নকক্ষের দরজা খুলে ঘরের আড়ার সঙ্গে তাকে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এসে আতিককে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  বেলকুচি কারিগরি ইনস্টিটিউটে মাদকসেবীদের দৌরাত্ম্য

পারিবারিক সূত্র জানায়, প্রায় নয় মাস আগে আতিকের স্ত্রী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে চার মাস আগে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। এ নিয়ে তিনি মানসিক কষ্টে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে যেকোনো সময় আতিক আলী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। লালপুর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে ১৩ বছর পর হাজী ময়নালের অবৈধ গ্যাস সংযোগের রহস্য ফাঁস