Dhaka ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪। লুণ্ঠিত স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন মুরাদনগর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে সভাপতি ও সাধারণ সম্পাদক আটক দীঘিনালায় সংঘরত্ন বৌদ্ধ বিহারে ৫৩তম কঠিন চীবরদান অনুষ্ঠিত আশুলিয়ায় ছাত্র জনতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মী গ্রেপ্তার মোড়েলগঞ্জে তরুণদের উদ্যোগে চালু হচ্ছে আইডিয়াল জেনারেল হাসপাতাল ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক জুড়াইন রেলগেট ও আশপাশ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে

নাগেশ্বরীতে ভয়াবহ লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, দ্রুত সমাধানের দাবি

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা-তে সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করেছে বিদ্যুতের লোডশেডিং। অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যা এই তীব্র গরমের সময়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার

এলাকাবাসী জানান, দিনের পাশাপাশি রাতের বেলাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছে না, ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়ছে। গরমের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র

বাসিন্দাদের অভিযোগ, পূর্বঘোষণা ছাড়াই বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় নিত্যদিনের কাজকর্মে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেকেই রাতভর নির্ঘুম সময় কাটাচ্ছেন। বিদ্যুতের এমন অনিশ্চিত পরিস্থিতি নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ ও হতাশা।

স্থানীয় সচেতন মহল মনে করছে, চলমান তাপদাহের মধ্যে দীর্ঘস্থায়ী লোডশেডিং মানুষের স্বাভাবিক জীবনযাপনকে আরও কঠিন করে তুলছে। তাই দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে কৃষক অসুস্থ

নাগেশ্বরীবাসীর প্রত্যাশা, বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

নাগেশ্বরীতে ভয়াবহ লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, দ্রুত সমাধানের দাবি

আপডেটের সময়: ১০:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মোঃ আলমগীর হোসাইন, কুড়িগ্রাম জেলা,প্রতিনিধ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা-তে সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করেছে বিদ্যুতের লোডশেডিং। অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন উপজেলার কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৭ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, যা এই তীব্র গরমের সময়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।

আরও পড়ুনঃ  দ্বিতীয় ধাপে চালুর পর গ্যাস সংকটে আবারও বন্ধ হলো যমুনা সার কারখানার উৎপাদন

এলাকাবাসী জানান, দিনের পাশাপাশি রাতের বেলাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছে না, ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ক্ষতির মুখে পড়ছে। গরমের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ সবচেয়ে বেশি বেড়েছে।

আরও পড়ুনঃ  বাপুস বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষন কমিটির সভা