Dhaka ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট দেশে অস্থিরতা সৃষ্টির যে কোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ধামরাই প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ জয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আমিন আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি ধুনটে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ নেতা কারাগারে ​ রূপসায় নৈহাটি মাদ্রাসায় বার্ষিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত মান্দায় আমন ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১ হাজার ৪২ মেট্রিক টন সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে তিন বাসে আগুন

নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ২৯৫ মেট্রিক টন ধান ও ২২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। শনিবার (২৮ নভেম্বর) সকালে নাগরপুর খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্যসচিব মো. শহিদুল ইসলাম মনি।

 

এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা দরে ২৯৫ মেট্রিক টন ধান এবং প্রতি কেজি ৪৯ টাকা দরে ২২০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

Tag :
জনপ্রিয় পোস্ট

আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল

নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেটের সময়: ০৫:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ২৯৫ মেট্রিক টন ধান ও ২২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। শনিবার (২৮ নভেম্বর) সকালে নাগরপুর খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন নাহার, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্যসচিব মো. শহিদুল ইসলাম মনি।

আরও পড়ুনঃ  সাভারে থেমে থাকা বাসে আগুন

 

এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা দরে ২৯৫ মেট্রিক টন ধান এবং প্রতি কেজি ৪৯ টাকা দরে ২২০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরকারি এ সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ  সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে তিন বাসে আগুন