
মোঃ ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ:নওগাঁর বদলগাছী উপজেলায় বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফরহাদ হোসেন জানান, এবারের পরীক্ষায় উপজেলার ১৯টি কিন্ডারগার্টেনের মোট ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করে। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অভিভাবকরা জানান, তাদের সন্তানরা এ ধরনের মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা প্রতি বছর এ ধরনের পরীক্ষার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ। পরিদর্শনকালে তিনি বলেন, বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা-২০২৬ সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন।পরীক্ষার হল সচিব হাফিজার রহমান বলেন, বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিবছরই এ মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার ১৯টি কিন্ডারগার্টেনের ৬১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতা এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদকের নাম 



















