Dhaka ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী রংপুরে রেস্টুরেন্টে অভিযান, দুই তরুণ-দুই তরুণীসহ পাঁচজন আটক নাটোর লালপুরে রাস্তার ওপর মাছের দোকান: মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নুরুজ্জামান লিটনের একান্ত সাক্ষাৎ ১২সেপ্টেম্বর ধুনটে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ সিংড়ায় সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা ডিমলায় জেলা পরিষদের মেহগনি গাছ বিক্রির অভিযোগ ন্যাপ চেয়ারম্যান জেবেল গানির বিরুদ্ধে কালিয়াকৈরে আলুয়া বিলে বজ্রপাত, নৌকা থেকে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজার সিটি করপোরেশনে চৌফলদণ্ডী ইউনিয়ন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৩ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ​ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে দিনভর পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ধুনটের বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। ​বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ​গ্রেপ্তারদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ৭ জন, সিআর পরোয়ানাভুক্ত ৩ জন, একটি শিশু ধর্ষণ মামলার ১ জন এবং ১৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী রয়েছেন।

আরও পড়ুনঃ  নাগরপুরে এমপি লাভলু ও তার সহধর্মিনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

​মাদক উদ্ধারের ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।”
​গ্রেপ্তার আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  কেন্দুয়ার মারুফ মিয়ার মরদেহ বনগাঁও থেকে উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী

ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার

আপডেটের সময়: ০৮:২৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ​ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে দিনভর পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ধুনটের বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। ​বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের দিকনির্দেশনায় এবং ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ​গ্রেপ্তারদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত ৭ জন, সিআর পরোয়ানাভুক্ত ৩ জন, একটি শিশু ধর্ষণ মামলার ১ জন এবং ১৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী রয়েছেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের বিশেষ বোনাস প্রদান

​মাদক উদ্ধারের ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।”
​গ্রেপ্তার আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত