Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মীরগঞ্জ হাইস্কুল অ্যালামনাই বৃত্তি পেলেন ৮৬ জন ক্ষুদে শিক্ষার্থী টাঙ্গাইলের গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই মাদকসেবীর কারাদণ্ড ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎ পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট,(বগুড়া) প্রতিনিধিঃ
​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ ​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা হয়।​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেহানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।​উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. রাকিব হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম এবং খামারি শামীম আহম্মেদ ও শফিকুল ইসলাম।

​এ ছাড়া বক্তব্য দেন কৃত্রিম প্রজননকর্মী আব্দুল মান্নান, হবিবর রহমান ও নজরুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ খামারি, ভেটেরিনারি চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।​আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
​

Tag :
জনপ্রিয় পোস্ট

মীরগঞ্জ হাইস্কুল অ্যালামনাই বৃত্তি পেলেন ৮৬ জন ক্ষুদে শিক্ষার্থী

ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:১৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট,(বগুড়া) প্রতিনিধিঃ
​‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ ​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা হয়।​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেহানা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।​উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. রাকিব হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম এবং খামারি শামীম আহম্মেদ ও শফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

​এ ছাড়া বক্তব্য দেন কৃত্রিম প্রজননকর্মী আব্দুল মান্নান, হবিবর রহমান ও নজরুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ খামারি, ভেটেরিনারি চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।​আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
​

আরও পড়ুনঃ  লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে