Dhaka ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি মান্দায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, ২ কেজি গাঁজা উদ্ধার বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতক ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক দক্ষিণ গফরগাঁওয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু মাটি ভরাটের মধ্য দিয়ে দৃশ্যমান উন্নয়নের শুভ সূচনা লালপুরে রাস্তায় অবৈধ বাজার বসিয়ে যানজট বরদাশত করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত: তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম

ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ড্রেন নির্মাণকাজের বালু খালাস করতে গিয়ে প্রধান সড়কে একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে পড়েছে। এতে ধুনট-সোনামুখী ব্যস্ততম সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে ধুনট-সোনামুখী সড়কের প্যারামাউন্ট স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুনট পৌরসভার চলমান ড্রেন নির্মাণকাজের বালু নিয়ে আসা ‘ঢাকা মেট্রো-ট ২৪-৪৪৯১’ নম্বরের হলুদ-নীল রঙের একটি ট্রাক প্রধান সড়ক থেকে নির্মাণ সাইটের দিকে মোড় নিচ্ছিল। এ সময় হঠাৎ ট্রাকটির সামনের চাকা ও ইঞ্জিনের অংশে মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গাড়িটি রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে আটকে যায়। সরু সড়কজুড়ে বিশাল আকারের ট্রাকটি বিকল হয়ে আটকে থাকায় মুহূর্তের মধ্যেই উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের দীর্ঘ সারির সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  বাঁশখালীর স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আভাস, ১০১ শয্যার উদ্যোগ

​সরেজমিনে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মফিজ উদ্দিন ও হেলপার আব্দুল জলিলের সঙ্গে কথা বললে তারা জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি ও সামনের চাকার সমস্যা হওয়ায় তাৎক্ষণিকভাবে নিজেরা চেষ্টা চালিয়েও গাড়িটি সচল করতে পারেননি। সড়ক থেকে দ্রুত গাড়িটি সরাতে ও সচল করতে মেকানিক (মিস্ত্রি) ডেকে পাঠানো হয়েছে। ​এদিকে রাতে যাতায়াতকারী জরুরি প্রয়োজনের যাত্রী ও স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটিতে রাতেও যানবাহনের প্রচণ্ড চাপ থাকে। রাত গভীর হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে বিকল ট্রাকটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মিলল শিশু শিক্ষার্থী মরিয়মের মাটিচাপা মরদেহ
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি

ধুনট-সোনামুখী সড়কে বিকল বালুর ট্রাক, তীব্র যানজটে চরম ভোগান্তি

আপডেটের সময়: ১০:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ড্রেন নির্মাণকাজের বালু খালাস করতে গিয়ে প্রধান সড়কে একটি বালুভর্তি ট্রাক বিকল হয়ে পড়েছে। এতে ধুনট-সোনামুখী ব্যস্ততম সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে ধুনট-সোনামুখী সড়কের প্যারামাউন্ট স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুনট পৌরসভার চলমান ড্রেন নির্মাণকাজের বালু নিয়ে আসা ‘ঢাকা মেট্রো-ট ২৪-৪৪৯১’ নম্বরের হলুদ-নীল রঙের একটি ট্রাক প্রধান সড়ক থেকে নির্মাণ সাইটের দিকে মোড় নিচ্ছিল। এ সময় হঠাৎ ট্রাকটির সামনের চাকা ও ইঞ্জিনের অংশে মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দিলে গাড়িটি রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে আটকে যায়। সরু সড়কজুড়ে বিশাল আকারের ট্রাকটি বিকল হয়ে আটকে থাকায় মুহূর্তের মধ্যেই উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের দীর্ঘ সারির সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  শুভ জন্মদিন মহান নেতা এমএন লারমা

​সরেজমিনে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক মফিজ উদ্দিন ও হেলপার আব্দুল জলিলের সঙ্গে কথা বললে তারা জানান, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি ও সামনের চাকার সমস্যা হওয়ায় তাৎক্ষণিকভাবে নিজেরা চেষ্টা চালিয়েও গাড়িটি সচল করতে পারেননি। সড়ক থেকে দ্রুত গাড়িটি সরাতে ও সচল করতে মেকানিক (মিস্ত্রি) ডেকে পাঠানো হয়েছে। ​এদিকে রাতে যাতায়াতকারী জরুরি প্রয়োজনের যাত্রী ও স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটিতে রাতেও যানবাহনের প্রচণ্ড চাপ থাকে। রাত গভীর হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে বিকল ট্রাকটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

আরও পড়ুনঃ  ভোলায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ৩ যানবাহনকে জরিমানা