Dhaka ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎ পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান

ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৯২ সময় দেখুন

সোহেল আমিন, স্টাফ রিপোর্টার (ঢাকা):ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে সাংবাদিক অঙ্গন। আগামী ২৮ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রার্থীদের নিয়ে সদস্যদের মধ্যে চলছে আলোচনা ও নির্বাচনী তৎপরতা।নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খান এবং নিউজ টোয়েন্টি ওয়ানের স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম।

সহসভাপতি পদে লড়ছেন দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও প্রাইম টেলিভিশনের ধামরাই প্রতিনিধি শ্রী কার্তিক ঘোষ এবং দৈনিক তৃতীয় মাত্রার ধামরাই প্রতিনিধি রঞ্জিত কুমার পাল।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আমার সংবাদের ধামরাই প্রতিনিধি মাসুদ রানা ও বাংলাদেশ সময়ের ধামরাই প্রতিনিধি কাজী মিজানুর রহমান।যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রতিদিনের কাগজের ধামরাই প্রতিনিধি। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মামুন আহমেদ জয়। অর্থ ও দপ্তর সম্পাদক পদে আশরাফুল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন চ্যানেল এসের সোহেল রানা।

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোশাররফ হোসেন এবং কার্যকরী সদস্য পদে ডা. দেওয়ান ফজলুল হক সবুজ রয়েছেন।নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান। তিনি এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচন ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এবারের নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে—এমন প্রত্যাশা করছেন প্রেসক্লাবের সদস্যরা। নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা এবং ধামরাইয়ের সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকার প্রত্যাশা রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই

আপডেটের সময়: ০৪:৩৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সোহেল আমিন, স্টাফ রিপোর্টার (ঢাকা):ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে সাংবাদিক অঙ্গন। আগামী ২৮ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে প্রার্থীদের নিয়ে সদস্যদের মধ্যে চলছে আলোচনা ও নির্বাচনী তৎপরতা।নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক যুগান্তরের ধামরাই প্রতিনিধি শামীম খান এবং নিউজ টোয়েন্টি ওয়ানের স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম।

আরও পড়ুনঃ  মান্দায় আলালপুর হাজী শেখ আলম উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন নিলামে বিক্রি

সহসভাপতি পদে লড়ছেন দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও প্রাইম টেলিভিশনের ধামরাই প্রতিনিধি শ্রী কার্তিক ঘোষ এবং দৈনিক তৃতীয় মাত্রার ধামরাই প্রতিনিধি রঞ্জিত কুমার পাল।সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক আমার সংবাদের ধামরাই প্রতিনিধি মাসুদ রানা ও বাংলাদেশ সময়ের ধামরাই প্রতিনিধি কাজী মিজানুর রহমান।যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রতিদিনের কাগজের ধামরাই প্রতিনিধি। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন নাগরিক টেলিভিশনের প্রতিনিধি মামুন আহমেদ জয়। অর্থ ও দপ্তর সম্পাদক পদে আশরাফুল আলম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন চ্যানেল এসের সোহেল রানা।

আরও পড়ুনঃ  শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোশাররফ হোসেন এবং কার্যকরী সদস্য পদে ডা. দেওয়ান ফজলুল হক সবুজ রয়েছেন।নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান। তিনি এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।নির্বাচন ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এবারের নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা