Dhaka ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী। বড়গাছীর মথুরায় জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফেজ, মাওলানা নুরুজ্জামানের গণসংযোগ সিরাজগঞ্জে ঠিকাদারকে মারপিট করে পৌনে দুই লাখ টাকা ছিনতাই, থানায় মামলা সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক। হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ, স্বাবলম্বী হবেন প্রান্তিক নারীরা তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ​বিশ্বকাপ উন্মাদনায় ঢাবি: ভোরেই বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগে হাজারো দর্শক কালিয়াকৈর গ্রামবাসীর সঙ্গে মতবিনিময় সভা ও এলাকা পরিদর্শনে গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন এবং জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সম্প্রতি ঘোষিত উপজেলা যুবদলের কমিটিতে বেলাল হোসেন বাবু সভাপতি এবং রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি ও আবু শাহিন সানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, উপজেলা যুবদল নেতা সোহেল মেম্বার, আমরুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিকসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে কবি কাজী কাদের নেওয়াজের স্মৃতি বিজড়িত বাড়িটি।

আলোচনা সভায় বক্তারা বলেন, নবঘোষিত কমিটির নেতৃত্বে শাজাহানপুর উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। তারা দলের আদর্শ বাস্তবায়ন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপজেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি বেলাল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, সংসদ সদস্য মোরশেদ মিল্টন এবং জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, আসামি রিমন বড়ুয়া গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

তারেক রহমান ও মোরশেদ মিল্টনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাজাহানপুরে যুবদলের আনন্দ মিছিল

আপডেটের সময়: ০৮:১৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কমিটির পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন এবং জেলা যুবদলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
সম্প্রতি ঘোষিত উপজেলা যুবদলের কমিটিতে বেলাল হোসেন বাবু সভাপতি এবং রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি ও আবু শাহিন সানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, উপজেলা যুবদল নেতা সোহেল মেম্বার, আমরুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মশিউর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মানিকসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন