Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ, এক যুবককে আটক করেছে র‍্যাব প্রতিটি জেলা পরিষদের দুর্নীতি-অনিয়মের অভিযোগ তদন্ত হবে: পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন কাউনিয়ায় পাকা সেতু না থাকায় ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে নদী পারাপার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত উল্লাপাড়ায় পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষক নিহত মিসেস মাম্যাচিংকে গণসংবর্ধনা, বান্দরবানে হাজার হাজার নেতাকর্মীর আনন্দ মিছিল চা বাগান প্রতিষ্ঠার প্রায় ২০০ বছরের ইতিহাসে চা শ্রমিকদের মজুরি এখনো ২০০ টাকা নির্ধারণ হয় নি। লালপুরে ফুটবল খেলায় অতিথি না করায় ভুয়া ‘১৪৪ ধারা’ জারি, ছাত্রদল নেতাকে শোকজ অগ্নিনিরাপত্তায় সচেতনতার আহ্বান হাজী আব্দুস সাত্তারের।

জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ডাদেশ

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে জামালপুরে প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৩ আগস্ট ২০২৬) দুপুরে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নরুন্দি চকবাজার এলাকায় যাত্রাবাড়ী গামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ১৩টি বস্তায় রাখা বিপুল পরিমাণ এই ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। সদর উপজেলার মিরাপুর ঘাট এলাকা থেকে মাংসগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ঢাকার বিভিন্ন হোটেলে মানুষের খাবারের জন্য সরবরাহের উদ্দেশ্যেই পাঠানো হচ্ছিল।

আরও পড়ুনঃ  জেলা পুলিশের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

রোববার দুপুরে জামালপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটকদের সাজা দেন।সাজাপ্রাপ্তরা হলেন জুয়েল, শহীদ মিয়া, আফজাল মিয়া, হুমায়ুন ও রাসেল মিয়া। এদের মধ্যে মূল হোতা তিনজনকে ছয় মাস এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক জানান- দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাদের ধরতে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়েছে, তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এবার গোপন সংবাদের ভিত্তিতে মাংসের এই বড় চালানসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। এই মাংসের উৎস কোথায় এবং চক্রটির সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলার বাটিকামারী গ্রামে ভুয়া আমিন বানিয়ে জমি দখলের চেষ্টা ও গাছ কেটে ফেলার অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরের দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ, এক যুবককে আটক করেছে র‍্যাব

জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ডাদেশ

আপডেটের সময়: ০৪:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে জামালপুরে প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (২৩ আগস্ট ২০২৬) দুপুরে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নরুন্দি চকবাজার এলাকায় যাত্রাবাড়ী গামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ১৩টি বস্তায় রাখা বিপুল পরিমাণ এই ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। সদর উপজেলার মিরাপুর ঘাট এলাকা থেকে মাংসগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ঢাকার বিভিন্ন হোটেলে মানুষের খাবারের জন্য সরবরাহের উদ্দেশ্যেই পাঠানো হচ্ছিল।

আরও পড়ুনঃ  ‎বগুড়ায় আইসক্রিমে নিষিদ্ধ রাসায়নিক, কারখানাকে এক লাখ টাকা জরিমানা

রোববার দুপুরে জামালপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটকদের সাজা দেন।সাজাপ্রাপ্তরা হলেন জুয়েল, শহীদ মিয়া, আফজাল মিয়া, হুমায়ুন ও রাসেল মিয়া। এদের মধ্যে মূল হোতা তিনজনকে ছয় মাস এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন