Dhaka ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড, এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস ধামইরহাটে প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র সিলেটে ইয়াবাসহ মাদক কারবারী আটক সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১ বাঁশখালীর পুকুরিয়া আনসারুল উলুম ফাজিল মাদ্রাসা পরিদর্শনে এমপি জহিরুল দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন লালপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩৬ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী তালিকায় বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগের ঘোষণা থেকে সরে এসে ঢাকা উত্তরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী রদবদলের অংশ হিসেবে উভয় নেতাই ইতিমধ্যে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে নিজ নিজ নির্বাচনি এলাকার ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করে সম্প্রতি তাঁরা ভোটার এলাকা স্থানান্তর করেন। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ সিটি থেকে স্থানান্তরিত হয়ে ঢাকা উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ডের (আফতাবনগর) ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তর সিটির উত্তরা এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ২১ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  এই সংসদের মূল্য দুই আনাও নেই ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ ইসলাম

প্রার্থিতা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের মধ্যে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে এবং বিষয়টি শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। প্রার্থী পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ জানান, সময়ের প্রয়োজন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রাথমিক প্রার্থিতায় এই সমন্বয় আনা হচ্ছে। তফসিল ঘোষণা ও চূড়ান্ত মনোনয়ন দাখিলের আগপর্যন্ত কৌশলের অংশ হিসেবে এমন পরিবর্তন ঘটতে পারে। তিনি আরও উল্লেখ করেন, এনসিপির রাজনীতি কেবল নির্বাচনকেন্দ্রিক নয়; বরং নির্বাচনের মাধ্যমে সারা দেশের তৃণমূল পর্যায়ের সংগঠন ও নেতাকর্মীদের উজ্জীবিত ও শক্তিশালী করাই তাঁদের মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ  ঘাটাইলে ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদনে সফলতা: মেসার্স চায়না এগ্রো ফার্মের পরিবেশবান্ধব কৃষি বিপ্লব

এর আগে চলতি বছরের ২৯ মার্চ দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে পাঁচ সিটির প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। সেই তালিকায় ঢাকা উত্তর সিটিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছিল। প্রায় ছয় মাস পর সেই অবস্থান থেকে সরে এসে রাজধানীর দুই সিটিতে শীর্ষ দুই নেতাকে দিয়ে নতুন নির্বাচনী সমীকরণ চূড়ান্ত করল দলটি।

আরও পড়ুনঃ  সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক: বিরোধীদলীয় নেতা
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হচ্ছেন আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেটের সময়: ০৫:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থী তালিকায় বড় ধরনের রদবদল আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগের ঘোষণা থেকে সরে এসে ঢাকা উত্তরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী রদবদলের অংশ হিসেবে উভয় নেতাই ইতিমধ্যে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে নিজ নিজ নির্বাচনি এলাকার ভোটার হয়েছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করে সম্প্রতি তাঁরা ভোটার এলাকা স্থানান্তর করেন। এর মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দক্ষিণ সিটি থেকে স্থানান্তরিত হয়ে ঢাকা উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ডের (আফতাবনগর) ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তর সিটির উত্তরা এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ২১ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত হয়েছেন।

আরও পড়ুনঃ  নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল

প্রার্থিতা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন জানিয়েছেন, শীর্ষ নেতৃত্বের মধ্যে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে এবং বিষয়টি শিগগিরই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। প্রার্থী পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ জানান, সময়ের প্রয়োজন ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রাথমিক প্রার্থিতায় এই সমন্বয় আনা হচ্ছে। তফসিল ঘোষণা ও চূড়ান্ত মনোনয়ন দাখিলের আগপর্যন্ত কৌশলের অংশ হিসেবে এমন পরিবর্তন ঘটতে পারে। তিনি আরও উল্লেখ করেন, এনসিপির রাজনীতি কেবল নির্বাচনকেন্দ্রিক নয়; বরং নির্বাচনের মাধ্যমে সারা দেশের তৃণমূল পর্যায়ের সংগঠন ও নেতাকর্মীদের উজ্জীবিত ও শক্তিশালী করাই তাঁদের মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ  সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক: বিরোধীদলীয় নেতা

এর আগে চলতি বছরের ২৯ মার্চ দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে পাঁচ সিটির প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। সেই তালিকায় ঢাকা উত্তর সিটিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছিল। প্রায় ছয় মাস পর সেই অবস্থান থেকে সরে এসে রাজধানীর দুই সিটিতে শীর্ষ দুই নেতাকে দিয়ে নতুন নির্বাচনী সমীকরণ চূড়ান্ত করল দলটি।

আরও পড়ুনঃ  এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী