Dhaka ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ সংলাপে ঐক্যের সন্ধান জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, ২৫টির বেশি মামলা ৬০০ পিস ইয়াবাসহ পত্নীতলায় মাদক কারবারি গ্রেপ্তার র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ভর্ণাপাড়া বাজারে নেই স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসার জন্য ছুটতে হয় ১০ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ লালপুর পুলিশের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল শিশু স্বাধীন বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

সাজা প্রাপ্ত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের সন্তান। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই জানান- জাহিদুল ইসলামের প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন যাবত ভুক্তভোগী কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসতেন তিনি। পরে ২০২৪ সালের ১২ আগস্টসহ বিভিন্ন সময় কিশোরীকে ধর্ষণ করে জাহিদুল ইসলাম। এরপর সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোরীটি গর্ভবতী হলে বিষয়টি নজরে আসে তার পরিবারের। গর্ভপাতের পর একটি মৃত ছেলে সন্তান জন্ম নেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল জাহিদুল ইসলাম ও তার বোন সুবর্ণা আক্তারকে আসামী করে সরিষাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

অ্যাডভোকেট আব্দুল হাই বলেন- ‘গ্রেপ্তারের পর আসামি জাহিদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় বাদীসহ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।’

Tag :
জনপ্রিয় পোস্ট

দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ সংলাপে ঐক্যের সন্ধান

জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড

আপডেটের সময়: ০৫:৩৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার: শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জাহিদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু ফুরকান মোহাম্মদ মারুফ চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

সাজা প্রাপ্ত জাহিদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার নাথেরপাড়া গ্রামের সাইদুর রহমানের সন্তান। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই জানান- জাহিদুল ইসলামের প্রতিবেশী হওয়ায় দীর্ঘদিন যাবত ভুক্তভোগী কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসতেন তিনি। পরে ২০২৪ সালের ১২ আগস্টসহ বিভিন্ন সময় কিশোরীকে ধর্ষণ করে জাহিদুল ইসলাম। এরপর সপ্তম শ্রেণী পড়ুয়া কিশোরীটি গর্ভবতী হলে বিষয়টি নজরে আসে তার পরিবারের। গর্ভপাতের পর একটি মৃত ছেলে সন্তান জন্ম নেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১১ এপ্রিল জাহিদুল ইসলাম ও তার বোন সুবর্ণা আক্তারকে আসামী করে সরিষাবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

আরও পড়ুনঃ  উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার

অ্যাডভোকেট আব্দুল হাই বলেন- ‘গ্রেপ্তারের পর আসামি জাহিদুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলায় বাদীসহ মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।’

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জের পাতারহাটে খান ইলেকট্রনিক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি