
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে হোপীরহাট বর্ণালী ক্লাবের আয়োজনে ফুটবল খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২১ আগস্ট)বিকেল ৪ টায় পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়। খেলাকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়তারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মাস্টার, সহ-সভাপতি নাসির উদ্দিন সরদার, ক্ষেতলাল যুবদল নেতা জিল্লুর রহমান,বড়তারা ইউনিয়ন বিএনপি নেতা হেলাল উদ্দিন এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর ইসলাম।পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম সাদ্দাম এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বক্তব্যে বলেন,তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মুসলিম গঞ্জ একাদশ ও ছোটতারা একাদশ। নির্ধারিত সময়ে একটি করে গোল করল ম্যাচটি ১-১ ড্র হয়।পরে ম্যাচের ফল নির্ধারণের খেলা গড়ায় টাইব্রেকারে।ট্রাইব্রেকারে দুর্দান্ত নৈপণ্য দেখিয়ে মুসলিমগন্জ একাদশ ৪-২ গোলে ছোটতারা একাদশকে পরাজিত করে।ফলে উদ্বোধনের ম্যাচে জয় তুলে নেয় মুসলিমগন্জ একাদশ ফুটবল খেলাকে কেন্দ্র করে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
প্রতিবেদকের নাম 


















