Dhaka ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা মাদারগঞ্জে নিখোঁজের পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার শাজাহানপুরে উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি কেরানীগঞ্জের কদমতলীতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, লাজ ফার্মাকে অর্থদণ্ড রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুস তরুণদের মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে: মন্ত্রী জহির উদ্দিন স্বপন

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম প্রতিনিধিঃ চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে ইত্যাদি জিন্স লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপো এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রায় চার মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এতে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে। বারবার বকেয়া বেতন পরিশোধের দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়েছেন। নারী শ্রমিক লায়লা খাতুন বলেন, ‘চার মাস ধরে বেতন না পেয়ে শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আমাদের দুর্ভোগ কাটবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এদিকে গত ১৩ আগস্ট ইত্যাদি জিন্স লিমিটেড কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে জানানো হয়, ২০ থেকে ২২ আগস্টের মধ্যে বর্তমান মালিক নতুন মালিককে কারখানায় এনে শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ প্রতিনিধি ও রাষ্ট্রপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

আরও পড়ুনঃ  সলঙ্গায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, মহাসড়ক অবরোধ

নোটিশে বলা হয়, শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের পূর্বের নিয়োগের তারিখ বহাল রেখে নতুন মালিকের অধীনে চাকরি চলমান থাকবে। তবে নতুন মালিক এতে সম্মত না হলে বর্তমান মালিক শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনাদি বুঝিয়ে দেবেন। শ্রমিকদের অভিযোগ, নোটিশে মালিকানা হস্তান্তর ও চাকরি বহাল রাখার বিষয়ে বলা হলেও বকেয়া বেতন দ্রুত পরিশোধের বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা দেওয়া হয়নি। এ কারণে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।সড়ক অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন তারা। শিল্প পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, ‘গার্মেন্টস শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  হয়নি কালভার্ট, ৫ গ্রামের মানুষের ভরসা বাঁশের সাঁকো
Tag :
জনপ্রিয় পোস্ট

দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

আপডেটের সময়: ০৫:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধিঃ চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে ইত্যাদি জিন্স লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অক্সিজেন-মুরাদপুর সড়কের আতুরার ডিপো এলাকায় এ কর্মসূচি শুরু করেন তারা। শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রায় চার মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এতে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে। বারবার বকেয়া বেতন পরিশোধের দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ না পাওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে অবস্থান নিয়েছেন। নারী শ্রমিক লায়লা খাতুন বলেন, ‘চার মাস ধরে বেতন না পেয়ে শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বকেয়া বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আমাদের দুর্ভোগ কাটবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এদিকে গত ১৩ আগস্ট ইত্যাদি জিন্স লিমিটেড কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে জানানো হয়, ২০ থেকে ২২ আগস্টের মধ্যে বর্তমান মালিক নতুন মালিককে কারখানায় এনে শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ প্রতিনিধি ও রাষ্ট্রপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড