
চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া-বেতুয়া বাজার ব্রিজ সংলগ্ন নূর বাপের পাড়া এলাকায় নৃশংস হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িত ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে বিশাল মানববন্ধন করেছেন স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী। আজ ৩ জুলাই(শুক্রবার) চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজীর পাড়া স্টেশনে চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। অভিযুক্ত ডাকাতদের নাম ব্যানার আকারে প্রকাশ করেছেন। অভিযুক্তরা হলেন:লিটন (৩৫)মিসকাত (২৫)মোরশেদ (৩০)বক্কর(২৮)ইমন (২৬)খোকন (৩৪)জসিম (৪৫)ব্যানারে উল্লেখ করা তথ্য মতে, অভিযুক্ত সকল ডাকাতই নূর বাপের পাড়া, ১নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, কক্সবাজার এলাকার বাসিন্দা।
এলাকাবাসীর দাবিমানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় দিন দিন অপরাধমূলক কর্মকাণ্ড এবং ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকহারে বাড়ছে। নূর বাপের পাড়া এলাকায় সংঘটিত এই বর্বরোচিত হামলা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। উক্ত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ কাজীর পাড়া ও চকরিয়া পৌরসভার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 

















