Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা,সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান পত্নীতলায় কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে অননুমোদিত মেলা উচ্ছেদের আল্টিমেটাম ডিএসসিসির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ: ইসি ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার আমরা গত নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান! ৫৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মো. রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
রাত তখন সাড়ে ৩টা! ঘুমে নিস্তব্ধ চারপাশ। হঠাৎ পুলিশের অভিযান—আর সেই অভিযানে বেরিয়ে এলো ৫৫০ পিস ইয়াবা! দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ির বারান্দায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. রায়হানুল ইসলাম (৩৬) এবং পার্বতীপুর কৈপাড়া গ্রামের শ্রী নিমাই চন্দ্রের ছেলে শ্রী সুবল চন্দ্র (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রায়হানুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় মাদক বিক্রির সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা কালো রঙের একটি সাইড ব্যাগ তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা নিবেদন
Tag :
জনপ্রিয় পোস্ট

নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

ঘোড়াঘাটে মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান! ৫৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

মো. রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
রাত তখন সাড়ে ৩টা! ঘুমে নিস্তব্ধ চারপাশ। হঠাৎ পুলিশের অভিযান—আর সেই অভিযানে বেরিয়ে এলো ৫৫০ পিস ইয়াবা! দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ির বারান্দায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. রায়হানুল ইসলাম (৩৬) এবং পার্বতীপুর কৈপাড়া গ্রামের শ্রী নিমাই চন্দ্রের ছেলে শ্রী সুবল চন্দ্র (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রায়হানুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় মাদক বিক্রির সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা কালো রঙের একটি সাইড ব্যাগ তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।
মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়া জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা