
আব্দুর রাজ্জাক সরকার, স্টাফ রিপোর্টার,
শনিবার (৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ধানঘড়া চারমাথা বাজারে মো. শরীফ মিয়ার মুদি দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতরে ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. শরীফ মিয়া (২৭), পিতা: মো. আব্দুর রউফ এবং মোহাম্মদ ফিরোজ (৩০), পিতা: মৃত নয়া মিয়া। উভয়ের বাড়ি উত্তর ধানঘড়া, গাইবান্ধা সদর, গাইবান্ধা।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-১০০, তারিখ ৪ জুলাই ২০২৬, দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রি ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি। কোনো অপরাধীকেই আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না। পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও এ ধরনের অভিযানকে আরও কার্যকর করে তুলবে।” পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিবেদকের নাম 



















