Dhaka ০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সম্মিলিত সাংবাদিক পরিষদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ: সাংবাদিক জিহাদুলের অভিনন্দন গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ৩৯ নং ওয়ার্ডে জামায়াতে মিছিল ও সমাবেশ শ্যামপুরে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন গ্রামীণ অবকাঠামো রূপান্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দিগন্ত চট্টগ্রামে ব্রাজিল আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচে কেউ হারেনি: ১-১ গোলে ড্র হয়েছে ধামইরহাটে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত বাউফলে বাজেট নিয়ে নাগরিকদের মতামত ও প্রত্যাশা জানতে সংবাদ সম্মেলন করেছেন: ড. শফিকুল ইসলাম মাসুদ মাদারগঞ্জে প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কাউনিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ৩৯ নং ওয়ার্ডে জামায়াতে মিছিল ও সমাবেশ

মোঃ সৈয়দ মিয়া ( ব্যুরো চিফ চট্টগ্রাম )
চট্টগ্রামে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় জোট ঘোষিত ১৩ জুনের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ শফিউল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণের দেওয়া রায়ের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার ক্ষমতার ১০০ দিন অতিক্রম করেছে, কিন্তু এই সময়ের মধ্যে তারা দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণের ভাষা ও প্রত্যাশা বুঝতে পারছে না এবং ফ্যাসিবাদী কায়দায় অগ্রসর হচ্ছে।”

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে আয়বর্ধণ মূলক সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন,

মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমীর জনাব মুহাম্মদ ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর জনাব মুহাম্মদ আবুল মোকাররম।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফুটবল কে স্বাগত জানিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

এছাড়াও উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ, মোঃ সাহেদ বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা ও জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী, মাওলানা মোজাম্মেল হক, আবদুর রহিম বিশ্বাস, মামুন খান, মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী কে অপহরণের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার:৪ অপহরণকারী আটক

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ১৩ জুনের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয় এবং গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে এবং দেশ ও জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আগামী ১৩ জুনের বিভাগীয় সমাবেশে সর্বস্তরের জনগণকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ৩৯ নং ওয়ার্ডে জামায়াতে মিছিল ও সমাবেশ

আপডেটের সময়: ১০:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মোঃ সৈয়দ মিয়া ( ব্যুরো চিফ চট্টগ্রাম )
চট্টগ্রামে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ১১ দলীয় জোট ঘোষিত ১৩ জুনের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনাব মুহাম্মদ শফিউল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ যে রায় দিয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জনগণের দেওয়া রায়ের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার ক্ষমতার ১০০ দিন অতিক্রম করেছে, কিন্তু এই সময়ের মধ্যে তারা দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণের ভাষা ও প্রত্যাশা বুঝতে পারছে না এবং ফ্যাসিবাদী কায়দায় অগ্রসর হচ্ছে।”

আরও পড়ুনঃ  চট্টগ্রামে মাছে সহনীয় মাত্রার চেয়ে ৫০ গুণ বেশি পারদ