Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মীরগঞ্জ হাইস্কুল অ্যালামনাই বৃত্তি পেলেন ৮৬ জন ক্ষুদে শিক্ষার্থী টাঙ্গাইলের গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই মাদকসেবীর কারাদণ্ড ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎ পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৫৬ সময় দেখুন

আহমেদ আক্তার রানা, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও ছয় মাসের শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকা মনি বেগমকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না; তিনি পলাতক ছিলেন।মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ের মধ্য দিয়ে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন।এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান তিনি। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলায় সালাউদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন।আদালতের এ রায়কে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মীরগঞ্জ হাইস্কুল অ্যালামনাই বৃত্তি পেলেন ৮৬ জন ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৮:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আহমেদ আক্তার রানা, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও ছয় মাসের শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকা মনি বেগমকে হত্যার দায়ে সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি সালাউদ্দিন আদালতে উপস্থিত ছিলেন না; তিনি পলাতক ছিলেন।মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এ রায়ের মধ্য দিয়ে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাউদ্দিন।এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান তিনি। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলায় সালাউদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন।আদালতের এ রায়কে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল