Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র সিলেটে ইয়াবাসহ মাদক কারবারী আটক সিলেটে পুকুরের মাছ ধরা নিয়ে যুবক খুন, আটক ১ বাঁশখালীর পুকুরিয়া আনসারুল উলুম ফাজিল মাদ্রাসা পরিদর্শনে এমপি জহিরুল দেশি মাছের সংকটে অস্তিত্বের লড়াই ভাঙ্গুড়ার শুঁটকি শিল্পে দুর্দিন লালপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার রায়পুরে মৎস্যজীবীদের নিয়ে গ্রাম আদালতবিষয়ক সচেতনতামূলক সভা গাইবান্ধায় গিদারী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৬ প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদুল লালপুরে অনলাইন প্রতারণা: ৫ মোবাইল ও ২৫ সিমসহ দুই ভাই গ্রেপ্তার

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: ​পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে অভিনব প্রতারণার দায়ে রাসেল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয়পত্র ও পোশাকের ছবি দেখিয়ে বিভিন্ন স্থানে নিজেকে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে জাহির করতেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর কুমিল্লা নগরীর ব্যস্ততম শাসনগাছা এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক নিজেকে সিআইডি কর্মকর্তা রাসেল হোসেন হিসেবে পরিচয় দেন। তবে মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র এবং সিআইডি কর্মকর্তা হিসেবে নিজের দাবির পক্ষে তিনি কোনো সন্তোষজনক প্রমাণ দেখাতে ব্যর্থ হন।

আরও পড়ুনঃ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫, আশঙ্কাজনক ৩

 

পরে ট্রাফিক সার্জেন্ট নিয়মানুযায়ী গাড়িটি জব্দ করে ডাম্পিংয়ে পাঠান। ​ঘটনার পরদিন গত ২৫ অক্টোবর জব্দকৃত মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে হাজির হন রাসেল। সেখানে তিনি পুনরায় নিজেকে সিআইডি কর্মকর্তা বলে দাবি করেন। তার আচরণ ও বক্তব্যে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) অবহিত করে।​ খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল দ্রুত ট্রাফিক পুলিশ কার্যালয়ে পৌঁছে রাসেলের পরিচয় ও কর্মস্থল যাচাই-বাছাই করে। তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, রাসেল সিআইডির কোনো কর্মকর্তা নন, বরং একজন প্রতারক। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) এবং এআই প্রযুক্তির সাহায্যে সিআইডি লেখা পোশাক পরিহিত তার কয়েকটি কৃত্রিম ছবি উদ্ধার করা হয়। ​এ ঘটনায় গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুনঃ  শালিখার সিমাখালী বাজার ব্রিজে ট্রাক দুর্ঘটনা, আহত চালক ও হেলপার
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় তেজপাতা চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনৈতিক চিত্র

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

আপডেটের সময়: ০৫:১৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: ​পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে অভিনব প্রতারণার দায়ে রাসেল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া পরিচয়পত্র ও পোশাকের ছবি দেখিয়ে বিভিন্ন স্থানে নিজেকে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে জাহির করতেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর কুমিল্লা নগরীর ব্যস্ততম শাসনগাছা এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিল ট্রাফিক পুলিশ। এ সময় একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক নিজেকে সিআইডি কর্মকর্তা রাসেল হোসেন হিসেবে পরিচয় দেন। তবে মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র এবং সিআইডি কর্মকর্তা হিসেবে নিজের দাবির পক্ষে তিনি কোনো সন্তোষজনক প্রমাণ দেখাতে ব্যর্থ হন।

আরও পড়ুনঃ  ​গোয়াইনঘাটে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জরিপ কার্যক্রম পরিচালিত

 

পরে ট্রাফিক সার্জেন্ট নিয়মানুযায়ী গাড়িটি জব্দ করে ডাম্পিংয়ে পাঠান। ​ঘটনার পরদিন গত ২৫ অক্টোবর জব্দকৃত মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে হাজির হন রাসেল। সেখানে তিনি পুনরায় নিজেকে সিআইডি কর্মকর্তা বলে দাবি করেন। তার আচরণ ও বক্তব্যে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) অবহিত করে।​ খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল দ্রুত ট্রাফিক পুলিশ কার্যালয়ে পৌঁছে রাসেলের পরিচয় ও কর্মস্থল যাচাই-বাছাই করে। তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, রাসেল সিআইডির কোনো কর্মকর্তা নন, বরং একজন প্রতারক। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) এবং এআই প্রযুক্তির সাহায্যে সিআইডি লেখা পোশাক পরিহিত তার কয়েকটি কৃত্রিম ছবি উদ্ধার করা হয়। ​এ ঘটনায় গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আরও পড়ুনঃ  বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস