Dhaka ১০:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধ আদালতে পাল্টাপাল্টি মামলা মনপুরায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার, পাঠানো হলো শিশু আদালতে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌরসভার কর্মকর্তা ও আ.লীগ নেতা কালু গ্রেপ্তার নন্দীগ্রামে পানিতে ভেসে উঠল শিশুর নিথর দেহ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মিষ্টান্ন বিতরণ লালপুরে পৃথক অভিযানে ১০টি স্মার্ট ফোন ও ৪০ হাজার টাকাসহ ৫ হ্যাকার আটক বগুড়ায় ড্রেন নির্মাণকাজের সময় মাটির নিচে মিলল এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধামরাই খাদ্য গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক

কালিয়াকৈরে যুবদল নেতৃবৃন্দের করণীয় শীর্ষক আলোচনা সভা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৪৫ সময় দেখুন

মোঃ রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার: আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যুবদল নেতৃবৃন্দের করণীয় শীর্ষক এক আজ শুক্রবার (২৮ আগস্ট) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কালিয়াকৈর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন মণ্ডল। সভা সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ।

আরও পড়ুনঃ  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইজুদ্দিন আহমেদ বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে হবে। সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের অধিকার ও প্রত্যাশার কথা জানতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত কালিয়াকৈর গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে মো. নাজমুল হোসেন মণ্ডল বলেন, সাইজুদ্দিন আহমেদ একজন দক্ষ ও পরীক্ষিত রাজনৈতিক নেতা। তার নেতৃত্বে কালিয়াকৈরের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সঞ্চালক মো. রাসেল আহমেদ বলেন, এ ধরনের আলোচনা সভার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের আয়োজনে দিনব্যাপী মেগা জব ফেয়ার

আগামী দিনে জনসম্পৃক্ততা বাড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা সভায় কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা,জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছে ১০ দোকান
Tag :
জনপ্রিয় পোস্ট

স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশনকে গুম তদন্তের পূর্ণ ক্ষমতা দেওয়ার অধিকার

কালিয়াকৈরে যুবদল নেতৃবৃন্দের করণীয় শীর্ষক আলোচনা সভা

আপডেটের সময়: ০৫:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

মোঃ রাসেল মিয়া, স্টাফ রিপোর্টার: আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যুবদল নেতৃবৃন্দের করণীয় শীর্ষক এক আজ শুক্রবার (২৮ আগস্ট) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দিন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কালিয়াকৈর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন মণ্ডল। সভা সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ।

আরও পড়ুনঃ  শিশুদের উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য কেন্দ্র হবে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল: ডা. পাভেল

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইজুদ্দিন আহমেদ বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে হবে। সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের অধিকার ও প্রত্যাশার কথা জানতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নত কালিয়াকৈর গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে মো. নাজমুল হোসেন মণ্ডল বলেন, সাইজুদ্দিন আহমেদ একজন দক্ষ ও পরীক্ষিত রাজনৈতিক নেতা। তার নেতৃত্বে কালিয়াকৈরের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সঞ্চালক মো. রাসেল আহমেদ বলেন, এ ধরনের আলোচনা সভার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের আয়োজনে দিনব্যাপী মেগা জব ফেয়ার

আগামী দিনে জনসম্পৃক্ততা বাড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা সভায় কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা,জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কুলাউড়ায় এনসিপির দুই গ্রুপে সংঘর্ষ- নেতা জাকারিয়াসহ আটক ৫