Dhaka ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি মাদক ছেড়ে তরুণদের খেলার মাঠে আসার আহ্বান জানালেন মো: পিন্টু রহমান যাদুকাটা নদীতে খেয়া পারাপার বন্ধ ইজারাদারদের দ্বন্দ্বে চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটক চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন গাবতলীতে তকির বকুল তলা সামাজিক সংগঠনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার পবায় দ্বীনি শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ‘মথুরা মারকাযুল হুদা মাদ্রাসা ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২৭ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছ। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাজারে আনার পর থেকেই মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। পাশাপাশি বড় এই মাছটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা। বাজারে মাছটি আনার পর শুরু হয় দর-কষাকষি। অনেকে শুধু দেখতেই ভিড় করলেও কেউ কেউ কিনতে আগ্রহ প্রকাশ করেন। ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছ বিক্রির জন্য অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মাছটির আমদানিকারক ও স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় জেলেদের জালে ধরা পড়ে এই বিশাল কোরাল মাছটি। দুই দিন আগে মাছ ঘাটের মাধ্যমে খবর পেয়ে তিনি এটি কেনার উদ্যোগ নেন। তিনি বলেন মাছটি কিনতে আমার খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। চট্টগ্রামে আনার জন্য পরিবহন খরচ হয়েছে আরও ১০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা

আনোয়ার হোসেন জানান, মাছটির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আগামী শনিবার পর্যন্ত অগ্রিম বুকিং নেওয়া হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে। স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, সাগরে এত বড় আকৃতির কোরাল মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল। মাঝে মাঝে কাজীর দেউড়ি বাজারে বড় কোরাল এলেও ১৫৫ কেজি ওজনের মাছ সচরাচর দেখা যায় না। এ কারণে মাছটিকে ঘিরে ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে

আরও পড়ুনঃ  মোংলায় চুলার থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে,পুড়ে ছাই দুটি বসতঘর
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি

আপডেটের সময়: ০৮:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মাছ বাজারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক কোরাল মাছ। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বাজারে আনার পর থেকেই মাছটি দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। পাশাপাশি বড় এই মাছটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন অনেক ক্রেতা। বাজারে মাছটি আনার পর শুরু হয় দর-কষাকষি। অনেকে শুধু দেখতেই ভিড় করলেও কেউ কেউ কিনতে আগ্রহ প্রকাশ করেন। ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছ বিক্রির জন্য অগ্রিম বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মাছটির আমদানিকারক ও স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় জেলেদের জালে ধরা পড়ে এই বিশাল কোরাল মাছটি। দুই দিন আগে মাছ ঘাটের মাধ্যমে খবর পেয়ে তিনি এটি কেনার উদ্যোগ নেন। তিনি বলেন মাছটি কিনতে আমার খরচ হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা। চট্টগ্রামে আনার জন্য পরিবহন খরচ হয়েছে আরও ১০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড,ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা

আনোয়ার হোসেন জানান, মাছটির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আগামী শনিবার পর্যন্ত অগ্রিম বুকিং নেওয়া হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে। স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, সাগরে এত বড় আকৃতির কোরাল মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল। মাঝে মাঝে কাজীর দেউড়ি বাজারে বড় কোরাল এলেও ১৫৫ কেজি ওজনের মাছ সচরাচর দেখা যায় না। এ কারণে মাছটিকে ঘিরে ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে

আরও পড়ুনঃ  মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার