
আঃ জলিল প্রতিনিধি শ্রীপুর মাগুরা
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ ২২ জুলাই বুধবার রাত ১২টা ১০মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম পরিচালিত লিপ্টন ইলেক্ট্রিক এন্ড সেনেটারী দোকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দোকানের মালিক শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম ও তার ছেলে নাহিদের থেকে জানা গেছে প্রতিদিনের ন্যায় তারা ২১জুলাই রোজ মঙ্গলবার রাত ১০ টায় দোকান বন্ধ করে যথারীতি বাড়িতে চলে যায়।রাত ১২টা ১০ মিনিটে মুঠোফোনে তার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পারেন। অগ্নিকাণ্ডের দুঃসংবাদ পেয়ে দ্রুতই তারা ঘটনাস্থলে ছুটে আসেন। শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে আগুন নেভানোর জন্য ফোন করা হয়। শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেন তার টিম নিয়ে দুর্ঘটনা কবলিত স্থানে পৌঁছে যান।ঘনবসতিপূর্ণ দোকান পাট হওয়াই এবং অবস্থা বেগতিক দেখে অত্যন্ত দক্ষতার সাথে মাগুরা থেকে আরও দুটি ইউনিট এনে মোট ৪টি ইউনিট একত্রিত হয়ে এবং স্থানীয়দের সহযোগিতায় এক ঘন্টার নিরলস ঝুঁকিপূর্ণ পরিশ্রমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ পরিচালনায় ছিলেন উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ। মাগুরা ফায়ার সার্ভিস সূত্রে এ অগ্নিকাণ্ডের কারণ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দোকান মালিক শিক্ষক মোহাম্মদ রবিউল ইসলাম এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে।
এ ঘটনায় পার্শ্ববর্তী পোস্ট অফিস সহ বেশকয়েকটি
দোকান আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয় ।
প্রতিবেদকের নাম 



















