
কবিতা
কৃষক
মোঃ সেলিম মিয়া
ঘাটাইল, টাংগাইল
তারিখ:- ১৫/০৭/২৬
জমি চাষে ফসল ফলায় কৃষক ;
আমার সোনার বাংলায় তুমি সাধক।
শশী বদন যেন সোনার খনি,
সুখে ভরা ছোট কুটির খানি।
শক্ত হস্তে সে খুঁড়িয়ে মাটি;
সোনার ফসল ফলায় মাঠে চাষি।
রোদে পুড়ে সোনার দেহ খাটি,
অন্ন সাধক আমার দেশের চাষি।
মোটা কাপড়, মোটা ভাতে খুশি;
মাঠে চলে খেয়ে পান্তা – বাসি।
বাড়ি ফিরে ক্লান্ত দেহ খানি,
অপলক চায় প্রিয়তমার মুখ খানি।
ক্ষেতে ফসল আর গোয়ালে গরু,
মাচায় লাগায়, লাউ সবজির তরু।
নিজের হস্তে রোপা গাছেরঐ ফল,
খেয়ে পায় সে বাহু ভরা যে বল।
রোগে-শোকে জরাজীর্ণ তবু,
মনোবল রয়,কবু নহে কাবু।
অভাব অনটন তবু থাকে সুখে;
দুঃখের পরশ লাগেনা তব মুখে।
প্রতিবেদকের নাম 

























