Dhaka ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

এডিপির অর্থায়নে মান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২১৬ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে নওগাঁর মান্দা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবাপ্রার্থীদের সুবিধার্থে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশনও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে গ্রাহকদের অর্ধ কোটি টাকা নিয়ে উধাও সমিতির লোকজন

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রতি বছর ৫ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি জোরদার:এমপি সরোয়ার আলমগীর

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণের মাধ্যমে রোগীদের সেবার পরিবেশ আরও উন্নত হবে এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, এডিপির অর্থায়নে বাস্তবায়িত এসব উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিতরণকৃত গাছের চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যা এবং স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহকৃত সামগ্রীর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মুরাদানগরে স্বাস্থ্যসেবার মান দেখতে আকস্মিক পরিদর্শনে সিভিল সার্জন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন হস্তান্তর করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

এডিপির অর্থায়নে মান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ

আপডেটের সময়: ০১:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে নওগাঁর মান্দা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবাপ্রার্থীদের সুবিধার্থে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশনও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান দিবসে বান্দরবানে শহিদদের প্রতি পার্বত্য জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে প্রতি বছর ৫ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  রাতভর জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়, থানায় অভিযোগ

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণের মাধ্যমে রোগীদের সেবার পরিবেশ আরও উন্নত হবে এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, এডিপির অর্থায়নে বাস্তবায়িত এসব উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিতরণকৃত গাছের চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যা এবং স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহকৃত সামগ্রীর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি