Dhaka ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​ ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​ মাদারগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাবিল হোসেন তামিম কেরানীগঞ্জে সিএনজি তল্লাশি করে ১৬টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২ শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে

উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন ২০২৬, অংশ নিলেন ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৫৮ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মোট ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশগ্রহণ করেন।ম্যারাথন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

আয়োজক সূত্রে জানা যায়, নির্ধারিত রুট অনুযায়ী প্যারিস রোডের শেষ প্রান্ত থেকে ম্যারাথনটি শুরু হয়। এরপর অংশগ্রহণকারীরা কাজলা গেট, বিহাস ও মেয়ের চণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে দৌড় শেষ করেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশ নেন।
এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করে ‘টাইম জোন’। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী সিটি কর্পোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন ও সপুরা সিল্ক।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপ ও সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবীর উদ্দিন খান।
রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের নেতৃত্বে পুরো আয়োজন পরিচালিত হয়। এ ম্যারাথনে রেস কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন প্রফেসর আমিরুজ্জামান এবং রেস মার্শাল হিসেবে দায়িত্বে ছিলেন কেএম আরিফ হোসেন। এ সময় রাজশাহী রানার্স কমিউনিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে আয়োজনটি সফল করতে সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, একটি সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যসচেতন জাতি গড়ে তোলার প্রত্যয়ে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীতে দৌড় ও শরীরচর্চাবিষয়ক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি এবং নিয়মিত শারীরিক ব্যায়ামের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে নানা ধরনের আয়োজন করে থাকে।
এরই অংশ হিসেবে রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬-এর আয়োজন করা হয়েছে। এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের মধ্যে দৌড়ের অভ্যাস গড়ে তোলা, শারীরিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত শরীরচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করাই সংগঠনটির মূল উদ্দেশ্য।
আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং রাজশাহীতে দৌড় ও শরীরচর্চার প্রতি মানুষের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​

উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন ২০২৬, অংশ নিলেন ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী

আপডেটের সময়: ০১:৫৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আরও পড়ুনঃ  আওয়ামী ফ্যাসিস্টের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ইপিজেডে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত