Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুরাদনগরে জন্মসনদ জালিয়াতির দায়ে ইউপি কর্মকর্তা বরখাস্ত মেধা মূল্যায়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়ার প্রায় সাত বছর পর,চুক্তিভিত্তিক নিয়োগ বাঁশের পণ্যেই চাঁন মিয়ার অদম্য সংগ্রাম পদ্মার গ্রাসে শত বিঘা জমি, শেষ আশ্রয়টুকুও হারানোর শঙ্কা সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেমধুখালীতে দুই কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ

ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১১৬ সময় দেখুন

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার একটি বিশেষ টিম জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— তেলিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে জিয়াবুল বশর (২৩) এবং হামিদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৩)।
​পুলিশ তাদের কাছ থেকে মাদক সেবনের ৬টি নমনীয় পাইপ, ৪টি বোতলের ছিপি, একটি গ্যাস লাইটার এবং ৪ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি ফয়েল পেপার জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা (নং-১৪, তারিখ: ১৮-০৬-২০২৬) রুজু করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন সিআর পরোয়ানাভুক্ত আসামি রবিয়া বছরী ও জান্নাত আরা বেগম এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ বাশন্না।
​এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় অপরাধের সাথে জড়িত সন্দেহে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার আনোয়ার হোসেন ও মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে বুধবার আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈদগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়, “থানাকে মাদকমুক্ত রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এই ‘জিরো টলারেন্স’ অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

মুরাদনগরে জন্মসনদ জালিয়াতির দায়ে ইউপি কর্মকর্তা বরখাস্ত

ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

আপডেটের সময়: ০৫:২৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের একটি বিশেষ অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার একটি বিশেষ টিম জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— তেলিপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে জিয়াবুল বশর (২৩) এবং হামিদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৩)।
​পুলিশ তাদের কাছ থেকে মাদক সেবনের ৬টি নমনীয় পাইপ, ৪টি বোতলের ছিপি, একটি গ্যাস লাইটার এবং ৪ ফুট ৬ ইঞ্চি লম্বা একটি ফয়েল পেপার জব্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা (নং-১৪, তারিখ: ১৮-০৬-২০২৬) রুজু করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত পৃথক অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছেন সিআর পরোয়ানাভুক্ত আসামি রবিয়া বছরী ও জান্নাত আরা বেগম এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ বাশন্না।
​এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় অপরাধের সাথে জড়িত সন্দেহে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকার আনোয়ার হোসেন ও মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামিকে বুধবার আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঈদগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়, “থানাকে মাদকমুক্ত রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এই ‘জিরো টলারেন্স’ অভিযান আগামীতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  তারাগঞ্জে জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা, স্থানীয়দের সাধুবাদ