Dhaka ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষতা বিকাশে মেরিটাইম মুট কোর্ট কম্পিটিশনে চিলমারীর আল বাশার মোঃ বিধানের অংশগ্রহন কাউনিয়ায় সামাজিক মূল্যবোধ বিষয়ে পিএফজি কমিটির সভা বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ২০২৬-২৭ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হলেন ভোলার কামাল বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ২০ জেলা পায়ে হেঁটে ঢাকায় বাবা-ছেলে: ১৯ দিনের পদযাত্রা শেষে স্মারকলিপির প্রস্তুতি মুরাদনগরে জন্মসনদ জালিয়াতির দায়ে ইউপি কর্মকর্তা বরখাস্ত মেধা মূল্যায়নে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা দক্ষিণের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী উপজেলাভিত্তিক সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

মুরাদনগরে জন্মসনদ জালিয়াতির দায়ে ইউপি কর্মকর্তা বরখাস্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:

​অনৈতিক উপায়ে রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দেওয়ার অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় বরখাস্ত হলেন কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও নিবন্ধন সহকারী মো. ইসমাইল হোসেন। প্রতারণার মাধ্যমে ভুয়া সনদ তৈরির দায়ে টানা সাত মাস জেল খাটার পর এবার চাকরিও হারালেন তিনি। ​রোববার রাতে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার তাকে বরখাস্ত করে আদেশ জারি করেন, যা সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের তরফ থেকে সংবাদমাধ্যমকে নিশ্চিত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) বিষয়টির তদন্ত পরিচালনা করেন। গত ১২ আগস্ট জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে ইসমাইল হোসেনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলে।​ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’-এর দায়ে চাকরিচ্যুত করা হয়। অফিস আদেশে স্পষ্ট করা হয়েছে যে, সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি নিয়ম অনুযায়ী কেবল খোরপোষ ভাতা পাবেন এবং এই শাস্তির বিষয়টি তার চাকরি বহিতে স্থায়ীভাবে উল্লেখ থাকবে। বরখাস্তের বিষয়ে বক্তব্য জানার জন্য তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল ধরেননি।

আরও পড়ুনঃ  জয়ন্তী মেডিকেল সেন্টার শুভ উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষতা বিকাশে মেরিটাইম মুট কোর্ট কম্পিটিশনে চিলমারীর আল বাশার মোঃ বিধানের অংশগ্রহন

মুরাদনগরে জন্মসনদ জালিয়াতির দায়ে ইউপি কর্মকর্তা বরখাস্ত

আপডেটের সময়: ০৬:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬