Dhaka ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ফুটবল উপহার দিল মানব ও সমাজ কল্যাণ ক্লাব ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে দুঃস্থদের মাঝে কুরবানির গোস্ত বিতরণ কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ঈদ উপলক্ষ্যে সম্প্রীতির চিলমারী এর টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত নোয়াপাড়া মিনি ফুচকা পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়! শুভাঢ্যা ইউনিয়নে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ডোনাল্ড ট্রাম্পকে দেখতে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল কক্সবাজার ঈদের আনন্দ উপভোগ করতে , বাড়ছে পর্যটকের ভিড় চকরিয়ায় বিদ্যুৎ কেন্দ্রের অফিসে লুটপাট মামলার এজাহারভুক্ত আসামী গ্রেফতার

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ধামইরহাটের কামাররা

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: রাত পেরোলেই আগামীকাল পবিত্র ইদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষ্যে একেবারে শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন ধামইরহাটের কামারগণ। কোরবানি ঈদকে সামনে রেখে পশু কোরবানির বিভিন্ন লোহার সরঞ্জাম যেমন: দা, বঁটি, চাকু, ছুরিসহ বিভিন্ন ধারালো লোহার জিনিসপত্র তৈরিতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন তারা। কোরবানি ঈদ এলেই এসবের চাহিদা অনেক গুণ বেড়ে যায় ধামইরহাটের বিভিন্ন কামারশালা ঘুরে দেখা যায়, ওজন ও আকার ভেদে পশুর চামড়া ছাড়ানোর ছুরি ১০০-২০০ টাকা, দা ৫০০-৮০০ টাকা, বঁটি ৪০০-৮০০ টাকা, পশু জবাইয়ের চাকু ৫০০-৮০০ টাকা ও চাপাতি ৮০০- ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদুর কামার বিমল কর্মকার বলেন, “বর্তমানে এ পেশায় আয়ের পরিমাণ কম। তাই পরিবারের বাকি সদস্যরা অন্য পেশা বেছে নিয়েছে। তারপরও পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রেখে এ পেশার সঙ্গে আমি এখনো যুক্ত রয়েছি।

আরও পড়ুনঃ  কাহালুতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

কোরবানি ঈদ এলেই আমাদের ব্যস্ততা অনেকগুন বেড়ে যায়। বাকি সময় অনেকটাই অবসরে কাটে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেশিরভাগ ক্রেতারাই নতুন দা-বঁটি না বানিয়ে পুরাতনগুলোই মেরামত করে নিচ্ছে। দা মেরামত করতে আসা একজন ক্রেতা, নিলয় বলেন, “লোহা, কয়লা ও অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় গত ঈদের তুলনা এই ঈদে লোহার জিনিসের দাম তুলনামূলক বেশি। এ কারণে নতুন দা না বানিয়ে পুরাতন দা মেরামত করতে এসেছি।”

আরও পড়ুনঃ  মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, ১আসামী গ্রেপ্তার

ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ধামইরহাটের কামাররা

আপডেটের সময়: ১০:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: রাত পেরোলেই আগামীকাল পবিত্র ইদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষ্যে একেবারে শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন ধামইরহাটের কামারগণ। কোরবানি ঈদকে সামনে রেখে পশু কোরবানির বিভিন্ন লোহার সরঞ্জাম যেমন: দা, বঁটি, চাকু, ছুরিসহ বিভিন্ন ধারালো লোহার জিনিসপত্র তৈরিতে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন তারা। কোরবানি ঈদ এলেই এসবের চাহিদা অনেক গুণ বেড়ে যায় ধামইরহাটের বিভিন্ন কামারশালা ঘুরে দেখা যায়, ওজন ও আকার ভেদে পশুর চামড়া ছাড়ানোর ছুরি ১০০-২০০ টাকা, দা ৫০০-৮০০ টাকা, বঁটি ৪০০-৮০০ টাকা, পশু জবাইয়ের চাকু ৫০০-৮০০ টাকা ও চাপাতি ৮০০- ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদুর কামার বিমল কর্মকার বলেন, “বর্তমানে এ পেশায় আয়ের পরিমাণ কম। তাই পরিবারের বাকি সদস্যরা অন্য পেশা বেছে নিয়েছে। তারপরও পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রেখে এ পেশার সঙ্গে আমি এখনো যুক্ত রয়েছি।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা

কোরবানি ঈদ এলেই আমাদের ব্যস্ততা অনেকগুন বেড়ে যায়। বাকি সময় অনেকটাই অবসরে কাটে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেশিরভাগ ক্রেতারাই নতুন দা-বঁটি না বানিয়ে পুরাতনগুলোই মেরামত করে নিচ্ছে। দা মেরামত করতে আসা একজন ক্রেতা, নিলয় বলেন, “লোহা, কয়লা ও অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় গত ঈদের তুলনা এই ঈদে লোহার জিনিসের দাম তুলনামূলক বেশি। এ কারণে নতুন দা না বানিয়ে পুরাতন দা মেরামত করতে এসেছি।”

আরও পড়ুনঃ  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি