Dhaka ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকার মীরাপাড়ায় একটি বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। রাত ১১টা ৫৫ মিনিটে নিউমুরিং সাকিনের মীরাপাড়ায় সোলেমান কোম্পানির বাড়ির প্রকৌশলী শাহাদাতের ৪র্থ‌ তলা ভবনের ৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে জুয়ার আসর থেকে ২ প্যাকেট (মোট ১০৪টি) তাস এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  টেকনাফে র‌্যাবের অভিযানে কক্সবাজার সদর থানার চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ১১ নম্বর আসামি মো. আব্দুস সালাম ভাড়াকৃত কক্ষটি জুয়া খেলার জন্য ব্যবহার করতে দিতেন এবং নিয়মিত সেখানে জুয়ার আসর বসাতেন বলেও অন্যান্য আসামিরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পাহাড়ধস ও বন্যায় লণ্ডভণ্ড লামা,শুধু প্রাকৃতিক দুর্যোগ, নাকি দীর্ঘদিনের পরিবেশ ধ্বংসের মাশুল?

এ ঘটনায় ইপিজেড থানায় মামলা নং-১১, তারিখ ২১ জুলাই ২০২৬, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৮/২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের রহস্যজনক মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

ইপিজেডের নিউ মুরিং মীরা পাড়ায় জুয়ার আসর থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ

আপডেটের সময়: ০৬:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং এলাকার মীরাপাড়ায় একটি বাসায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়ার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। রাত ১১টা ৫৫ মিনিটে নিউমুরিং সাকিনের মীরাপাড়ায় সোলেমান কোম্পানির বাড়ির প্রকৌশলী শাহাদাতের ৪র্থ‌ তলা ভবনের ৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে জুয়ার আসর থেকে ২ প্যাকেট (মোট ১০৪টি) তাস এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  টেকনাফে র‌্যাবের অভিযানে কক্সবাজার সদর থানার চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ১১ নম্বর আসামি মো. আব্দুস সালাম ভাড়াকৃত কক্ষটি জুয়া খেলার জন্য ব্যবহার করতে দিতেন এবং নিয়মিত সেখানে জুয়ার আসর বসাতেন বলেও অন্যান্য আসামিরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা

এ ঘটনায় ইপিজেড থানায় মামলা নং-১১, তারিখ ২১ জুলাই ২০২৬, জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫/১৮/২৭ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ডিমলায় অস্তিত্ব সংকটে চার শাখা নদী: পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদের আকুল দাবি