Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ সংলাপে ঐক্যের সন্ধান জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড চকরিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৌহিদ গ্রেপ্তার, ২৫টির বেশি মামলা ৬০০ পিস ইয়াবাসহ পত্নীতলায় মাদক কারবারি গ্রেপ্তার র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ভর্ণাপাড়া বাজারে নেই স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসার জন্য ছুটতে হয় ১০ কিলোমিটার দূরে ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ লালপুর পুলিশের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল শিশু স্বাধীন বসুরহাট দারুল ইহসান গার্লস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আশুলিয়ায় আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ;১

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

মোহাম্মদ ইয়াসিন: আশুলিয়ায় প্রথমে ধর্ষণ, পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে জিম্মি করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে। এ ঘটনায় মো. আব্দুর রহমান ওরফে কামরুল (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাইয়েদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার আব্দুর রহমান ওরফে কামরুল সিরাজগঞ্জ সদর থানার নতুন ভাঙ্গাবাড়ী এলাকার মো. শামসুল আলমের ছেলে। তিনি আশুলিয়ার গোরাট এলাকায় ডেবনিয়ার গার্মেন্টসের পাশে ডাচ্‌-বাংলা ব্যাংকের বুথের পেছনে মৌ আক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় ইলেকট্রিশিয়ান কামরুল একসময় আশুলিয়ার বগাবাড়ী এলাকার একই বাড়িতে ভুক্তভোগী ওই গৃহবধূর পাশের কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ওই নারী (৩০) স্বামী-সন্তান নিয়ে সেখানে থাকতেন এবং ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পোশাক কারখানায় চাকরি করেন।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়িতে বসবাসের সুবাদে অভিযুক্তের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। একপর্যায়ে অভিযুক্ত বিভিন্ন সময় তাঁর মোবাইল নম্বর চাইতেন। নম্বর দিতে অস্বীকৃতি জানালে একা পেয়ে কুপ্রস্তাব দিতেন। পরে কৌশলে মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনে অশালীন কথাবার্তা বলতেন। অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বগাবাড়ীর ওই বাড়ির তৃতীয় তলার সিঁড়িতে অভিযুক্তের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে তাঁকে টেনেহিঁচড়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন কামরুল। একই সঙ্গে নিজের মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেন ওই নারী। ভুক্তভোগীর অভিযোগ, ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তী সময়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত। সর্বশেষ গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে বাইপাইল এলাকায় দেখা করার কথা বলে তাঁকে নিয়ে যান। পরে নিয়ামত আলীর বাড়ির তৃতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষে ভিডিও মুছে দেওয়ার আশ্বাস দিয়ে আবারও তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, স্বামী-সন্তান ও সংসারের কথা চিন্তা করে এবং সামাজিক সম্মানের ভয়ে দীর্ঘদিন বিষয়টি গোপন রেখেছিলেন ওই নারী। তবে অভিযুক্ত নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতেন। এতে রাজি না হলে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও আত্মীয়স্বজনের কাছে পাঠানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে স্বামীর সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাইয়েদুল ইসলাম বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুর রহমান ওরফে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশ সংলাপে ঐক্যের সন্ধান

আশুলিয়ায় আপত্তিকর ভিডিওর ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার ;১

আপডেটের সময়: ০৪:৫০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মোহাম্মদ ইয়াসিন: আশুলিয়ায় প্রথমে ধর্ষণ, পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে জিম্মি করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে। এ ঘটনায় মো. আব্দুর রহমান ওরফে কামরুল (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাইয়েদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার আব্দুর রহমান ওরফে কামরুল সিরাজগঞ্জ সদর থানার নতুন ভাঙ্গাবাড়ী এলাকার মো. শামসুল আলমের ছেলে। তিনি আশুলিয়ার গোরাট এলাকায় ডেবনিয়ার গার্মেন্টসের পাশে ডাচ্‌-বাংলা ব্যাংকের বুথের পেছনে মৌ আক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। পেশায় ইলেকট্রিশিয়ান কামরুল একসময় আশুলিয়ার বগাবাড়ী এলাকার একই বাড়িতে ভুক্তভোগী ওই গৃহবধূর পাশের কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ওই নারী (৩০) স্বামী-সন্তান নিয়ে সেখানে থাকতেন এবং ইউনিক বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পোশাক কারখানায় চাকরি করেন।

আরও পড়ুনঃ  আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়িতে বসবাসের সুবাদে অভিযুক্তের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। একপর্যায়ে অভিযুক্ত বিভিন্ন সময় তাঁর মোবাইল নম্বর চাইতেন। নম্বর দিতে অস্বীকৃতি জানালে একা পেয়ে কুপ্রস্তাব দিতেন। পরে কৌশলে মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনে অশালীন কথাবার্তা বলতেন। অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বগাবাড়ীর ওই বাড়ির তৃতীয় তলার সিঁড়িতে অভিযুক্তের সঙ্গে তাঁর দেখা হয়। এ সময় বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে তাঁকে টেনেহিঁচড়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন কামরুল। একই সঙ্গে নিজের মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেন ওই নারী। ভুক্তভোগীর অভিযোগ, ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তী সময়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন অভিযুক্ত। সর্বশেষ গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে বাইপাইল এলাকায় দেখা করার কথা বলে তাঁকে নিয়ে যান। পরে নিয়ামত আলীর বাড়ির তৃতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষে ভিডিও মুছে দেওয়ার আশ্বাস দিয়ে আবারও তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে কাগজপত্র ছাড়াই চলছিল জ্বালানি কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা

অভিযোগে আরও বলা হয়, স্বামী-সন্তান ও সংসারের কথা চিন্তা করে এবং সামাজিক সম্মানের ভয়ে দীর্ঘদিন বিষয়টি গোপন রেখেছিলেন ওই নারী। তবে অভিযুক্ত নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দিতেন। এতে রাজি না হলে ধারণ করা আপত্তিকর ছবি ও ভিডিও আত্মীয়স্বজনের কাছে পাঠানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। একপর্যায়ে নিরুপায় হয়ে স্বামীর সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাইয়েদুল ইসলাম বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে আব্দুর রহমান ওরফে কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে ১০ ইউনিয়নের গ্রাম পুলিশের সাপ্তাহিক হাজিরা প্যারেড ও নির্দেশনা প্রদান