Dhaka ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: নাসীরুদ্দীন পাটওয়ারী আন্তঃ স্কুল ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ কর্মসূচি হাওর পাড়ের শিক্ষার্থীদের কথা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক অভিযান পরিবেশ সুরক্ষায় সাড়ে ১০ হাজার চারা বিতরণ ডা. আসিফুল হকের গাজীপুর দালাল চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সেবা প্রার্থীদের হয়রানি শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপন ও প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান ঈশ্বরদীতে মাদকের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম কক্সবাজারে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৩

পুলিশের হয়রানির প্রতিবাদে বগুড়া-নাটোর মহাসড়ক ২ ঘণ্টা অবরুদ্ধ, তীব্র যানজট

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ব্যাপক হয়রানি ও অনৈতিক অর্থ দাবির অভিযোগে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ রোববার বেলা ১১টার দিকে জামাদারপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। চালকদের আকস্মিক এই কর্মসূচির কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

আরও পড়ুনঃ  ফিশারিঘাটে পুলিশের অভিযান, ৩ লাখ টাকা ও ৪০ ইয়াবাসহ নারী আটক

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শত শত চালক তাদের অটোরিকশাগুলো মহাসড়কের ওপর আড়াআড়িভাবে রেখে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা হাইওয়ে পুলিশের কথিত ‘মাসোহারা’ ও হয়রানি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবরোধের ফলে সড়কের উভয় পাশে প্রায় ১৫০০ ছোট-বড় যানবাহন আটকা পড়ে। এতে উত্তরবঙ্গের সাথে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ভেঙে পড়ে এবং তীব্র গরমে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

উদ্ভূত পরিস্থিতির খবর পেয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষুব্ধ চালকদের সাথে দীর্ঘ আলোচনা করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। পুলিশের এই আশ্বাসের পর দুপুর ১টার দিকে চালকেরা সড়ক থেকে তাদের যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় গাড়ি চলাচল শুরু করে।

আরও পড়ুনঃ  পদত্যাগী রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে: আইনমন্ত্রী

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজ উদ্দিন চালকদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান: মহাসড়কে সিএনজি চলাচল নিষিদ্ধ থাকায় নিয়মতান্ত্রিক মামলা দেওয়া হয়, কোনো টাকা নেওয়া হয় না।সুনির্দিষ্ট কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি অনৈতিক আর্থিক লেনদেনের প্রমাণ মেলে, তবে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাজবাড়ীতে রামকান্তপুর এলাকায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

পুলিশের হয়রানির প্রতিবাদে বগুড়া-নাটোর মহাসড়ক ২ ঘণ্টা অবরুদ্ধ, তীব্র যানজট

আপডেটের সময়: ০৫:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া:

বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ব্যাপক হয়রানি ও অনৈতিক অর্থ দাবির অভিযোগে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ রোববার বেলা ১১টার দিকে জামাদারপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। চালকদের আকস্মিক এই কর্মসূচির কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

আরও পড়ুনঃ  ফিশারিঘাটে পুলিশের অভিযান, ৩ লাখ টাকা ও ৪০ ইয়াবাসহ নারী আটক

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শত শত চালক তাদের অটোরিকশাগুলো মহাসড়কের ওপর আড়াআড়িভাবে রেখে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা হাইওয়ে পুলিশের কথিত ‘মাসোহারা’ ও হয়রানি বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবরোধের ফলে সড়কের উভয় পাশে প্রায় ১৫০০ ছোট-বড় যানবাহন আটকা পড়ে। এতে উত্তরবঙ্গের সাথে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ভেঙে পড়ে এবং তীব্র গরমে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

আরও পড়ুনঃ  বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০০ জন

উদ্ভূত পরিস্থিতির খবর পেয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষুব্ধ চালকদের সাথে দীর্ঘ আলোচনা করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন। পুলিশের এই আশ্বাসের পর দুপুর ১টার দিকে চালকেরা সড়ক থেকে তাদের যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় গাড়ি চলাচল শুরু করে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২