
আব্দুর রাজ্জাক সরকার ,স্টাপ রিপোর্টার
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধর্ষন মামলার প্রধান আসামি আল আমিন(২৪) নামে এক যুবক কে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেফতার করে র্যাব। আজ(২৫ মে)সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখে আল আমিনের সাথে এক তরুণীর ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই গৃহবধূ কে যৌতুকের দাবিতে নির্মম ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। এমন অবস্থায় পরের বছর ২০২৫ সালের ১০ অক্টোবর আল আমিন তার স্ত্রী কে একতরফা তালাক দেয়।
তালাকের পরে আবার নতুন করে বিয়ের প্রলোভন দেখিয়ে আল- আমিন তার খালার বাসায় নিয়ে গিয়ে তালাক দেওয়া স্ত্রী কে জোর পুর্বক ধর্ষন করে। পরে ওই ধর্ষনের শিকার ওই নারী সাবেক স্বামী আল- আমিন কে বিয়ের জন্য চাপ দেয়। আল- আমিন বিয়ে করতে অস্বীকার করলে ভুক্তভোগী ওই নারী চলতি বছরের ৫ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং. ০৯।
গ্রেফতার এড়াতে আসামিরা গা ঢাঁকা দেয়। ধর্ষন মামলার প্রধান আসামি আল- আমিন ঢাকা জেলার আশুলিয়া থানার কাঠগড়া এলাকা আত্মগোপনে আছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে র্যাব -১৩, সিপিসি-৩ এর গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-৪, সিপিসি-২, ঢাকার সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালায়।
অভিযান চালিয়ে আশুলিয়া বাজার এলাকা থেকে এজাহারনামীয় প্রধান আসামি আল- আমিন কে গ্রেফতার করে। গ্রেফতার আল- আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
প্রতিবেদকের নাম 



















