Dhaka ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সড়ক নয় যেন সরু খাল, ভোগান্তিতে নাগরপুর চৌহালীবাসী ঠাকুরগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে অপমৃত্যু : ২ জমকালো আয়োজনে বাউফল উপজেলা জনকল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ প্রবাস জীবনের কষ্টে গড়া কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ জামালপুরের সরিষাবাড়িতে, ইয়াবা সহ এক যুবক গ্রেফতার নীলফামারীতে ব্র্যাক ব্যাংকের নতুন শাখা উদ্বোধন আধুনিক ব্যাংকিং সেবায় যুক্ত হলো নতুন দিগন্ত দুই মাসের মধ্যে আইনশৃঙ্খলা ও জনসেবায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে: আরএমপি কমিশনার মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে  নিহত ১ গাজীপুর ডুয়েটে ভিসি নিয়োগ ইস্যুতে সংঘর্ষ, শিক্ষার্থী-পুলিশ-ছাত্রদল মুখোমুখি

পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলা জুড়ে গত রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রবল দমকা হাওয়া ও বজ্র বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে । অনেক স্থানে টিনের ঘরের চাল উড়ে যায় এবং বড় বড় গাছ উপরে সড়কের উপর পড়ে যোগাযোগ বিঘ্ন সৃষ্টি হয়। ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে রাতভর দুর্ভোগকে পড়েন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  নাগরপুরে অবৈধ বালু পরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

উপজেলার নজিপুর আমবাটি মাটিন্দর ও আশপাশের এলাকায় বোরো ধান ওর সবজি ক্ষেতের ক্ষতির খবর পাওয়া গেছে। কৃষকরা জানান মাঠে থাকা পাকা ধান ঝড় ও বৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়েছে। এতে আর্থিক ক্ষতি আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের প্রবেশ মুখে ৩৫ বছরেরও পুরোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ করেই আকাশ কালো হয়ে প্রবল ঝড় শুরু হয়। দমকা হওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি থাকায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ভয়ভীতির মধ্যে রাত কাটিয়েছে।

আরও পড়ুনঃ  শখের বশে গোসল করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের সহায়তা আশ্বাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি সম্ভাবনা রয়েছে। তাই সবাইকে সতর্ক থাকা আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সড়ক নয় যেন সরু খাল, ভোগান্তিতে নাগরপুর চৌহালীবাসী

পত্নীতলায় কালবৈশাখীর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেটের সময়: ১২:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলা জুড়ে গত রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রবল দমকা হাওয়া ও বজ্র বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে । অনেক স্থানে টিনের ঘরের চাল উড়ে যায় এবং বড় বড় গাছ উপরে সড়কের উপর পড়ে যোগাযোগ বিঘ্ন সৃষ্টি হয়। ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে রাতভর দুর্ভোগকে পড়েন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ  উত্তরের কৃষকের ঘাম ঝরা উৎপাদন: অর্থনৈতিক বৈষম্যের বেড়াজালে থমকে জীবন

উপজেলার নজিপুর আমবাটি মাটিন্দর ও আশপাশের এলাকায় বোরো ধান ওর সবজি ক্ষেতের ক্ষতির খবর পাওয়া গেছে। কৃষকরা জানান মাঠে থাকা পাকা ধান ঝড় ও বৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়েছে। এতে আর্থিক ক্ষতি আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হলো ৪ বছরের শিশুর নিথর দেহ

স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ করেই আকাশ কালো হয়ে প্রবল ঝড় শুরু হয়। দমকা হওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি থাকায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ভয়ভীতির মধ্যে রাত কাটিয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ম না মেনেই চলছে প্রাথমিক বিদ্যালয়, সময়ের আগেই গেটে ঝুললো তালা