Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে এলামিন-শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন

সিপন রানা, নাগরপুর প্রতিনিধি: এলামিন-শামসুল হক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

নাগরপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ এবং সঞ্চালনা করেন নাগরপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি,এসএসসি (ভোক:)দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান রানা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  জৈন্তাপুরে ভুগলিখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী 

বক্তারা বলেন, এলামিন-শামসুল হক সেতুতে টোল আদায় সাধারণ মানুষের জন্য অতিরিক্ত ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন যাতায়াতে জনগণকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে, যা স্থানীয়দের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন,

তারা আরও বলেন, জনগণের স্বার্থ বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে সেতুর টোল আদায় ব্যবস্থা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে এলামিন-শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ০৬:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সিপন রানা, নাগরপুর প্রতিনিধি: এলামিন-শামসুল হক সেতুর টোল স্থায়ীভাবে বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

নাগরপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ এবং সঞ্চালনা করেন নাগরপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মজুত ডিজেলে ডুবে শিশুর মৃত্যু

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান রানা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  হাটিকুমরুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লাখ টাকা