
শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ মোংলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে মোংলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন “সার্ভিস বাংলাদেশ” মোংলা। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারী নেত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরবর্তীতে সেখানে কর্মস্থল, পরিবহন ও সমাজে নারীর নিরাপত্তা এবং নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার,” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে নারীর অধিকার রক্ষা ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মিলন’র সভাপতিত্বে সমাবেশে মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ, আবু বক্কর ছিদ্দিক, সরদার আব্দুল হান্নান, লেখক আফরোজা হীরা, নারী নেত্রী রাফিয়া জাহান মিশু, ঋতু মন্ডল, উম্মে কুলসুম, মিতু সরদার,রানী আখতার, সুমাইয়া আক্তার যুথি, খন্দকার তুরানুজ্জামান, আল আমিন, আব্দুল জব্বার, জাহিদ, রমজান, শোভন, মাসুদ, ডলার, গালিব, মারুফ বাবু, আলমগীর হোসেন, সাকিব, নাফি, সামিরসহ সংগঠন’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ইপিজেড মুখী কর্মজীবী নারীদের ও গর্ভবতী মহিলাদের যাতায়াতে মোংলা নদীতে পারাপারে আলাদা ঘাট এবং মোংলাবাসীর দীর্ঘদিনের দাবি মোংলা নদীতে দ্রুত ব্রীজ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আবেদন জানান। বক্তারা ঘর ও সমাজে নারী অধিকার শুধু একটি দিবসে আটকে না রেখে, নারীদের পরিবহনে চলার ক্ষেত্রে নারীদের হয়রানির বিরুদ্ধে টেকসই পদক্ষেপ গ্রহন করতে হবে। কর্মক্ষেত্রে নারী যেনো তাদের পূর্ণ স্বাধীনতা পায় এবং সাইবার বুলিংসহ কোনরূপ হয়রানির শিকার না হয় এ ব্যাপারে স্থায়ী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।
প্রতিবেদকের নাম 



















