Dhaka ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ মোংলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে মোংলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন “সার্ভিস বাংলাদেশ” মোংলা। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারী নেত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরবর্তীতে সেখানে কর্মস্থল, পরিবহন ও সমাজে নারীর নিরাপত্তা এবং নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করা হয়।

আরও পড়ুনঃ  চিলমারীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখ উৎযাপিত

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার,” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে নারীর অধিকার রক্ষা ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  মোংলার বৈদ্যমারী বাজারের নতুন ইজারাদার হিসেবে কার্যক্রম শুরু করলেন বাবুল হাওলাদার

সার্ভিস বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মিলন’র সভাপতিত্বে সমাবেশে মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ, আবু বক্কর ছিদ্দিক, সরদার আব্দুল হান্নান, লেখক আফরোজা হীরা, নারী নেত্রী রাফিয়া জাহান মিশু, ঋতু মন্ডল, উম্মে কুলসুম, মিতু সরদার,রানী আখতার, সুমাইয়া আক্তার যুথি, খন্দকার তুরানুজ্জামান, আল আমিন, আব্দুল জব্বার, জাহিদ, রমজান, শোভন, মাসুদ, ডলার, গালিব, মারুফ বাবু, আলমগীর হোসেন, সাকিব, নাফি, সামিরসহ সংগঠন’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীদের নৈতিকতা, বইপড়া ও মানবিকতা গড়ে তুলতে হবে - চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

মানববন্ধনে বক্তারা ইপিজেড মুখী কর্মজীবী নারীদের ও গর্ভবতী মহিলাদের যাতায়াতে মোংলা নদীতে পারাপারে আলাদা ঘাট এবং মোংলাবাসীর দীর্ঘদিনের দাবি মোংলা নদীতে দ্রুত ব্রীজ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আবেদন জানান। বক্তারা ঘর ও সমাজে নারী অধিকার শুধু একটি দিবসে আটকে না রেখে, নারীদের পরিবহনে চলার ক্ষেত্রে নারীদের হয়রানির বিরুদ্ধে টেকসই পদক্ষেপ গ্রহন করতে হবে। কর্মক্ষেত্রে নারী যেনো তাদের পূর্ণ স্বাধীনতা পায় এবং সাইবার বুলিংসহ কোনরূপ হয়রানির শিকার না হয় এ ব্যাপারে স্থায়ী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

আপডেটের সময়: ০৭:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ মোংলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে মোংলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন “সার্ভিস বাংলাদেশ” মোংলা। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, নারী নেত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরবর্তীতে সেখানে কর্মস্থল, পরিবহন ও সমাজে নারীর নিরাপত্তা এবং নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করা হয়।

আরও পড়ুনঃ  মোংলার বৈদ্যমারী বাজারের নতুন ইজারাদার হিসেবে কার্যক্রম শুরু করলেন বাবুল হাওলাদার

র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার,” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে নারীর অধিকার রক্ষা ও বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  নির্বাচিত সংসদই দেশকে এগিয়ে নেবে: স্পিকার