Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, চোরাকারবারি আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ সময় দেখুন

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

আরও পড়ুনঃ  বরিশালে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে পায়ে চালিত রিক্সা শ্রমিকদের সড়ক অবরোধ

আজ শনিবার সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উছনা এলাকায় অভিযান চালায়। এ সময় বাইসাইকেলে থাকা মিন্টুকে সন্দেহ হলে তল্লাশি করে সিটের নিচে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নাগরপুরে এলামিন-শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত থেকে ৫০ ভরি স্বর্ণ উদ্ধার, চোরাকারবারি আটক

আপডেটের সময়: ০৭:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

আরও পড়ুনঃ  নাগরপুরে এলামিন-শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন

আজ শনিবার সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উছনা এলাকায় অভিযান চালায়। এ সময় বাইসাইকেলে থাকা মিন্টুকে সন্দেহ হলে তল্লাশি করে সিটের নিচে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  আজকের জনবাণীতে সংবাদ প্রকাশের পর ৩ শিক্ষিকাকে শোকজ