Dhaka ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি ধুনটে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ নেতা কারাগারে ​ রূপসায় নৈহাটি মাদ্রাসায় বার্ষিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত মান্দায় আমন ধান-চাল সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ১ হাজার ৪২ মেট্রিক টন সাভার ও আশুলিয়ায় পৃথক স্থানে তিন বাসে আগুন কাউনিয়ায় আওয়ামীলীগকে সংঘটিত করা যুবলীগ নেতা মোশাররফ গ্রেপ্তার কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০ রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বৃষ্টিতে ফসলহানি: ঢাকা ও কেরানীগঞ্জে চড়া সবজি-চাল, স্বস্তি ডিম-মুরগিতে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

​স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ সংকটে পড়েছে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কেরানীগঞ্জের কাঁচাবাজারগুলো। সরবরাহ কমায় সব ধরনের সবজিই এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি চড়া চাল, ভোজ্যতেল ও মাছের বাজারও। তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, গত ১৫ দিনের ব্যবধানে কমেছে মুরগি ও ডিমের দাম।

শুক্রবার (২৭ নভেম্বর কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও গোলাম বাজার ঘুরে দেখা গেছে, নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে ক্রেতাদের আগের তুলনায় কেজিপ্রতি ১ থেকে ৪ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে।

​এদিকে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা এখনো কাটেনি। লিটারপ্রতি তিন টাকা দাম বাড়ানোর পরও বাজারগুলোতে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। জিনজিরা, আগানগর ও গোলাম বাজারসহ রাজধানীর বেশিরভাগ মুদি দোকানেই সয়াবিন তেলের সংকট দেখা গেছে। তবে কিছু দোকানে এখনো আগের নির্ধারিত দামেই তেল বিক্রি হতে দেখা গেছে।
​

সবজির বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ছাড়া প্রায় কোনো সবজিই ৮০ টাকার নিচে মিলছে না। বাজারভেদে আজ মুলা প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৯০ টাকা, মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, মাঝারি বাঁধাকপি প্রতি পিস ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কচু, ধুন্দুল, চিচিঙ্গা ও কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা এবং শালগম প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
​

হঠাৎ করে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ।একটি বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন আগেও সবজির দাম কিছুটা কমে এসেছিল; কিন্তু এখন আবার বাড়তি। আজকের বাজারে বলতে গেলে পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। বাকি সব ধরনের সবজি আজ ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ার কারণে বাধ্য হয়ে এক কেজির জায়গায় আধা কেজি করে সবজি কিনলাম।
​

একই চিত্র দেখা গেছে কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও গোলাম বাজারেও। স্থানীয় খুচরা বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে মোকাম থেকে সবজি কম আসায় পাইকারি বাজারে দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সরবরাহ স্বাভাবিক হলে আগামী সপ্তাহে বাজারদর কিছুটা কমে আসতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি

বৃষ্টিতে ফসলহানি: ঢাকা ও কেরানীগঞ্জে চড়া সবজি-চাল, স্বস্তি ডিম-মুরগিতে

আপডেটের সময়: ০৩:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

​স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ সংকটে পড়েছে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী কেরানীগঞ্জের কাঁচাবাজারগুলো। সরবরাহ কমায় সব ধরনের সবজিই এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি চড়া চাল, ভোজ্যতেল ও মাছের বাজারও। তবে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, গত ১৫ দিনের ব্যবধানে কমেছে মুরগি ও ডিমের দাম।

শুক্রবার (২৭ নভেম্বর কেরানীগঞ্জের জিনজিরা, আগানগর ও গোলাম বাজার ঘুরে দেখা গেছে, নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে ক্রেতাদের আগের তুলনায় কেজিপ্রতি ১ থেকে ৪ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে।

আরও পড়ুনঃ  কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া

​এদিকে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা এখনো কাটেনি। লিটারপ্রতি তিন টাকা দাম বাড়ানোর পরও বাজারগুলোতে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। জিনজিরা, আগানগর ও গোলাম বাজারসহ রাজধানীর বেশিরভাগ মুদি দোকানেই সয়াবিন তেলের সংকট দেখা গেছে। তবে কিছু দোকানে এখনো আগের নির্ধারিত দামেই তেল বিক্রি হতে দেখা গেছে।
​

সবজির বাজার ঘুরে দেখা যায়, পেঁপে ছাড়া প্রায় কোনো সবজিই ৮০ টাকার নিচে মিলছে না। বাজারভেদে আজ মুলা প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৯০ টাকা, মাঝারি আকারের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, মাঝারি বাঁধাকপি প্রতি পিস ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কচু, ধুন্দুল, চিচিঙ্গা ও কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ টাকা এবং শালগম প্রতি কেজি ৮০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
​

আরও পড়ুনঃ  লালপুর পুলিশের প্রচেষ্টায় পরিবারের কাছে ফিরল শিশু স্বাধীন

হঠাৎ করে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ।একটি বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছুদিন আগেও সবজির দাম কিছুটা কমে এসেছিল; কিন্তু এখন আবার বাড়তি। আজকের বাজারে বলতে গেলে পেঁপে ছাড়া ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। বাকি সব ধরনের সবজি আজ ১০০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। দাম বেশি হওয়ার কারণে বাধ্য হয়ে এক কেজির জায়গায় আধা কেজি করে সবজি কিনলাম।
​

আরও পড়ুনঃ  জামালপুরের মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত