Dhaka ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎ পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৪৭ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের একটি হোটেলসহ বাঁশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারভেজ হোসেন (২০), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক ও সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশ (২২), ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১), কিশোর সদস্য হাসিবুল ইসলাম তানভীর (১৬) এবং বাঁশখালী পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওন (২২)।

বাঁশখালী থানা-পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে বাঁশখালী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল, পতাকা মিছিল এবং সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর চারটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজার সদর থানার কলাতলী এলাকার সি প্যালেস হোটেলে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন সকাল সাড়ে সাতটার দিকে বাঁশখালীর চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়াউদ্দিন আকাশ, মারুফুল ইসলাম ও হাসিবুল ইসলাম তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুর একটার দিকে উপজেলার বৈলছড়ি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঁশখালী থানার পুলিশ জানিয়েছে, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৭:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারের একটি হোটেলসহ বাঁশখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বাঁশখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারভেজ হোসেন (২০), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক ও সরকারি আলাওল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউদ্দিন আকাশ (২২), ছাত্রলীগের সক্রিয় সদস্য মারুফুল ইসলাম (২১), কিশোর সদস্য হাসিবুল ইসলাম তানভীর (১৬) এবং বাঁশখালী পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওন (২২)।

আরও পড়ুনঃ  লালপুরে ১০ ইউনিয়নের গ্রাম পুলিশের সাপ্তাহিক হাজিরা প্যারেড ও নির্দেশনা প্রদান

বাঁশখালী থানা-পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে বাঁশখালী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিল, পতাকা মিছিল এবং সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালিয়ে আসছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর চারটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় কক্সবাজার সদর থানার কলাতলী এলাকার সি প্যালেস হোটেলে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন সকাল সাড়ে সাতটার দিকে বাঁশখালীর চেচুরিয়া এলাকায় অভিযান চালিয়ে জিয়াউদ্দিন আকাশ, মারুফুল ইসলাম ও হাসিবুল ইসলাম তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুর একটার দিকে উপজেলার বৈলছড়ি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শাওনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই