
সোহেল আমিন,স্টাফ রিপোর্টার (ঢাকা): নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং ধামরাইয়ের কৃতি সন্তান সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বগুড়া সিএমএইচে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে ধামরাইয়ের সাংস্কৃতিক অঙ্গনসহ সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদকের নাম 






















