Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

সোহেল আমিন, (স্টাফ রিপোর্ট) ঢাকা: ঢাকার ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনন্দ সূত্রধর (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর থুতনি ও গলায় দুটি গুলি লেগেছে।শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কীর্তন চলাকালে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধ স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। শনিবার এ বিষয়ে স্থানীয়ভাবে বসে সমাধানের কথা ছিল।

 

তবে মীমাংসার আগেই শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে অভিযুক্ত শ্রীদাম সূত্রধর ও তাঁর কয়েকজন সহযোগী ঘটনাস্থলে এসে অপর পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরপর তিন রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আনন্দ সূত্রধর গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। শনিবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা ছিল। তবে এর আগেই অভিযুক্ত শ্রীদাম সূত্রধর ও তাঁর সহযোগীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে আনন্দ সূত্রধর গুলিবিদ্ধ হন। ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

আপডেটের সময়: ০৬:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সোহেল আমিন, (স্টাফ রিপোর্ট) ঢাকা: ঢাকার ধামরাইয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনন্দ সূত্রধর (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর থুতনি ও গলায় দুটি গুলি লেগেছে।শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কীর্তন চলাকালে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধ স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল। শনিবার এ বিষয়ে স্থানীয়ভাবে বসে সমাধানের কথা ছিল।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে শীতার্তদের জন্য ২৬০ কম্বল দিল আশা

 

তবে মীমাংসার আগেই শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে অভিযুক্ত শ্রীদাম সূত্রধর ও তাঁর কয়েকজন সহযোগী ঘটনাস্থলে এসে অপর পক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরপর তিন রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আনন্দ সূত্রধর গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। শনিবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা ছিল। তবে এর আগেই অভিযুক্ত শ্রীদাম সূত্রধর ও তাঁর সহযোগীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তিন রাউন্ড গুলি ছোড়েন। এতে আনন্দ সূত্রধর গুলিবিদ্ধ হন। ওসি আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  শালিখার নতুন ইউএনও যোগদান