Dhaka ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বিশ্বস্ত আবাসন প্রতিষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত কোম্পানীগঞ্জ প্রকল্পের আওতাধীন হোমল্যান্ড আবাসনের ৩ নম্বর প্রকল্প হোমল্যান্ড বারাকা রেসিডেন্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ প্রকল্পের চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিনের সভাপতিত্বে এবং হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শাহ মাকসুদ জামিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজুল্লাহ, জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার, পৌরসভার জামায়াতের সাবেক আমির মাওলানা মোশাররফ হোসেন, বর্তমান আমির এবিএম হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপন, সগির, আল হারুন, সংসদ সদস্যের সহধর্মিণী জোসনা আরা বেগম এবং আবাসন ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে হোমল্যান্ড হাউজিংয়ের গ্রাহক, তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময়ের মাধ্যমে আনন্দঘন সময় কাটান। পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার পরিবেশ। আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাহকদের সুসম্পর্ক গড়ে তোলা, গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সবাইকে নিয়ে আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যেই এ গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বিশ্বস্ত আবাসন প্রতিষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বসুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত কোম্পানীগঞ্জ প্রকল্পের আওতাধীন হোমল্যান্ড আবাসনের ৩ নম্বর প্রকল্প হোমল্যান্ড বারাকা রেসিডেন্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ প্রকল্পের চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিনের সভাপতিত্বে এবং হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা শাহ মাকসুদ জামিলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম।

আরও পড়ুনঃ  ৪ বছর পর চালু হলো মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ফয়েজুল্লাহ, জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদার, পৌরসভার জামায়াতের সাবেক আমির মাওলানা মোশাররফ হোসেন, বর্তমান আমির এবিএম হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বিএনপি নেতা বেলায়েত হোসেন স্বপন, সগির, আল হারুন, সংসদ সদস্যের সহধর্মিণী জোসনা আরা বেগম এবং আবাসন ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে হোমল্যান্ড হাউজিংয়ের গ্রাহক, তাঁদের পরিবারের সদস্য, আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময়ের মাধ্যমে আনন্দঘন সময় কাটান। পুরো আয়োজনজুড়ে ছিল সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার পরিবেশ। আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে গ্রাহকদের সুসম্পর্ক গড়ে তোলা, গ্রাহক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সবাইকে নিয়ে আনন্দঘন সময় কাটানোর লক্ষ্যেই এ গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  ছানিমুক্ত সিরাজগঞ্জ’ গড়ার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি