
সোহেল আমিন,স্টাফ রিপোর্টার (ঢাকা): ঢাকার ধামরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একাংশে দীর্ঘ প্রতীক্ষিত রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১০ প্রশস্ত এবং ১৫০ ফুট দৈর্ঘ্যের এই সড়কটির বেহাল দশার কারণে এতদিন স্থানীয় মানুষের মনে হাহাকার বিরাজ করছিল। অবশেষে আজ সেই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা তৈরি হলো।আজ শনিবার (২১ নভেম্বর ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, এই সামান্য অংশের রাস্তাটিই হাজার হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এলাকাবাসী জানান, ভাঙাচোরা ও অনুপযোগী এই সড়কের জন্য মানুষের দুর্ভোগের শেষ ছিল না; বিশেষ করে স্কুলগামী ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে যেতে পারত না। সামান্য বৃষ্টিতেই সড়কটিতে জলাবদ্ধতা ও হাঁটুসমান পানির সৃষ্টি হতো, যা স্থানীয়দের চরম ভোগান্তিতে ফেলত।
অবশেষে রাস্তা ও ড্রেনের কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ধামরাই যুবদলের সভাপতি পদপ্রার্থী রোমান শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
কাজ শুরুর আগে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদকের নাম 



















