Dhaka ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ধামরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৭২ সময় দেখুন

সোহেল আমিন,ধামরাই (ঢাকা) দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ধামরাইয়ের রথখোলা এলাকায় পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক। বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন বলেও উল্লেখ করেন তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক হুমায়ূন আহমেদ রোমান সিকদার এবং ধামরাই পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে রথখোলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

ধামরাইয়ে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেটের সময়: ০৯:০০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সোহেল আমিন,ধামরাই (ঢাকা) দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ধামরাইয়ের রথখোলা এলাকায় পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক। বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশজুড়ে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় রয়েছেন বলেও উল্লেখ করেন তারা।

আরও পড়ুনঃ  নন্দীগ্রামে আ.লীগের মশাল মিছিল, বিস্ফোরক মামলায় গ্রেফতার-১

 

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিক, সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার, পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক হুমায়ূন আহমেদ রোমান সিকদার এবং ধামরাই পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে রথখোলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: মীর শাহে আলম