Dhaka ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

জয়পুরহাটের এক হাটেই প্রতিদিন কোটি টাকার কলা বেচাকেনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬০ সময় দেখুন

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:উত্তরের জনপদে কলা বেচাকেনার অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠেছে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাট।প্রতিদিন ভোর থেকে এ হাটে বসে কলার বিশাল বাজার।জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা কলা নিয়ে আসেন এখানে।আর পাইকাররা এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। স্থানীয় ব্যবসায়ীদের দাবি,প্রতিদিন এ হাটে প্রায় কোটি টাকার কলা বেচাকেনা হয়।

আজ সরেজমিনে দেখা যায়,সকাল হতেই হাটজুড়ে শুরু হয় ব্যস্ততা। কোথাও সারি সারি কলার স্তূপ, কোথাও চলছে দরদাম, আবার কোথাও ট্রাকে কলা বোঝাইয়ের কাজ। ঢাকা,রাজশাহী,চট্টগ্রাম,কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় এ হাটের কলা।ব্যবসায়ীদের হিসাবে, প্রতিদিন ৩০ থেকে ৪০টি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে কলা সরবরাহ করা হয়।

এ হাটকে ঘিরে কর্মসংস্থান হয়েছে কৃষক,ব্যবসায়ী,আড়তদার,শ্রমিক ও পরিবহনচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।তবে বেচাকেনা জমজমাট হলেও সব সময় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। পাশাপাশি হাটের জায়গা সংকীর্ণ হওয়ায় যানবাহন চলাচল ও কলা ওঠানো-নামাতে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের।

সদর উপজেলার দোগাছী এলাকার কলাচাষি আক্কাস আলী বলেন, ১০ থেকে ১৫ দিন আগেও এক ঘাউর কলা ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করেছেন।এখন সেই কলা বিক্রি করতে হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে।

পাঁচবিবি উপজেলার আয়মা এলাকার কলা ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন,ভোরে কৃষকের বাগান থেকে কলা কিনে দুর্গাদহ হাটে নিয়ে আসেন। প্রতিদিন এ বাজার থেকে ৩০ থেকে ৪০টি ট্রাকে কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।কোটি টাকার বেচাকেনা হলেও সেই তুলনায় হাটের সুযোগ-সুবিধা বাড়েনি।

নওগাঁর ধামইরহাট উপজেলার নানইস গ্রামের ব্যবসায়ী সালাহ উদ্দীন বলেন,উত্তরাঞ্চলের অন্যতম বড় কলার হাট দুর্গাদহ।দূরদূরান্ত থেকে পাইকাররা এখানে কলা কিনতে আসেন।কিন্তু হাটের জায়গা ছোট হওয়ায় ট্রাক, ভটভটি ও পিকআপ প্রবেশে সমস্যা হয়। হাটের জায়গা সম্প্রসারণ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলে ব্যবসা আরও বাড়বে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে।ফলন ভালো হওয়ায় এবং লাভের সম্ভাবনা থাকায় কৃষকদের মধ্যে কলা চাষের আগ্রহ বাড়ছে দুর্গাদহ কলার হাট এ অঞ্চলের কৃষিপণ্য বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন বলেন,দুর্গাদহ কলার হাটের বাণিজ্যিক সম্ভাবনা দিন দিন বাড়ছে।এ সম্ভাবনাকে কাজে লাগাতে হাটের জায়গা সম্প্রসারণ, যানবাহন চলাচলের সুবিধা এবং পণ্য ওঠানো-নামানোর উপযোগী অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সাদিয়া সুলতানা বলেন,চলতি বছর জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে।ফলন ভালো হওয়ায় কৃষকদের মধ্যে কলা চাষের আগ্রহ বাড়ছে।দুর্গাদহে কলার হাট গড়ে ওঠায় কৃষক ও ব্যবসায়ীরা সহজে তাদের উৎপাদিত কলা বাজারজাত করতে পারছেন।কৃষকদের আধুনিক চাষাবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

জয়পুরহাটের এক হাটেই প্রতিদিন কোটি টাকার কলা বেচাকেনা

আপডেটের সময়: ০৬:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:উত্তরের জনপদে কলা বেচাকেনার অন্যতম বড় কেন্দ্র হয়ে উঠেছে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ কলার হাট।প্রতিদিন ভোর থেকে এ হাটে বসে কলার বিশাল বাজার।জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে কৃষক ও ব্যবসায়ীরা কলা নিয়ে আসেন এখানে।আর পাইকাররা এসব কলা কিনে ট্রাকভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। স্থানীয় ব্যবসায়ীদের দাবি,প্রতিদিন এ হাটে প্রায় কোটি টাকার কলা বেচাকেনা হয়।

আজ সরেজমিনে দেখা যায়,সকাল হতেই হাটজুড়ে শুরু হয় ব্যস্ততা। কোথাও সারি সারি কলার স্তূপ, কোথাও চলছে দরদাম, আবার কোথাও ট্রাকে কলা বোঝাইয়ের কাজ। ঢাকা,রাজশাহী,চট্টগ্রাম,কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় এ হাটের কলা।ব্যবসায়ীদের হিসাবে, প্রতিদিন ৩০ থেকে ৪০টি ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে কলা সরবরাহ করা হয়।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে শীতার্তদের জন্য ২৬০ কম্বল দিল আশা

এ হাটকে ঘিরে কর্মসংস্থান হয়েছে কৃষক,ব্যবসায়ী,আড়তদার,শ্রমিক ও পরিবহনচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।তবে বেচাকেনা জমজমাট হলেও সব সময় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষকরা। পাশাপাশি হাটের জায়গা সংকীর্ণ হওয়ায় যানবাহন চলাচল ও কলা ওঠানো-নামাতে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের।

সদর উপজেলার দোগাছী এলাকার কলাচাষি আক্কাস আলী বলেন, ১০ থেকে ১৫ দিন আগেও এক ঘাউর কলা ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি করেছেন।এখন সেই কলা বিক্রি করতে হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে।

পাঁচবিবি উপজেলার আয়মা এলাকার কলা ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন,ভোরে কৃষকের বাগান থেকে কলা কিনে দুর্গাদহ হাটে নিয়ে আসেন। প্রতিদিন এ বাজার থেকে ৩০ থেকে ৪০টি ট্রাকে কলা দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়।কোটি টাকার বেচাকেনা হলেও সেই তুলনায় হাটের সুযোগ-সুবিধা বাড়েনি।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁওয়ে বারইহাটি-গয়েশপুর সড়কের সংস্কারকাজের উদ্বোধন

নওগাঁর ধামইরহাট উপজেলার নানইস গ্রামের ব্যবসায়ী সালাহ উদ্দীন বলেন,উত্তরাঞ্চলের অন্যতম বড় কলার হাট দুর্গাদহ।দূরদূরান্ত থেকে পাইকাররা এখানে কলা কিনতে আসেন।কিন্তু হাটের জায়গা ছোট হওয়ায় ট্রাক, ভটভটি ও পিকআপ প্রবেশে সমস্যা হয়। হাটের জায়গা সম্প্রসারণ ও যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলে ব্যবসা আরও বাড়বে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর জয়পুরহাট জেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে।ফলন ভালো হওয়ায় এবং লাভের সম্ভাবনা থাকায় কৃষকদের মধ্যে কলা চাষের আগ্রহ বাড়ছে দুর্গাদহ কলার হাট এ অঞ্চলের কৃষিপণ্য বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  বসুরহাট দারুল ইহসান মাদরাসায় পুরস্কার বিতরণী, পাগড়ি প্রদান ও অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত